প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 22 Sep 2026, 10:02 AM
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যাঃ ঘাতক আটক
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে
কুপিয়ে ও ৮ মাস বয়সী ভাতিজিকে আছড়িয়ে হত্যা করার অভিযোগে ইমন (২৫) নামের এক
যুবককে আটক করা হয়েছে। ওই সময় তাদের বাঁচাতে আসলে ভাবিকে কুপিয়ে জখম করে ওই
যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের
দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে। ঘাতক ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, ইমন পেশায় একজন দিনমজুর, গত তিন-চার মাস পূর্বে ফুটবল খেলতে
গিয়ে পা ভেঙ্গে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আসে সে। একাধিকবার পায়ের
অস্ত্রপাচারের পরও সুস্থ না হওয়ায় আত্মহত্যা করার চেষ্টা করে ইমন। কিন্তু মা ও পরিবারের সদস্যদের
বাঁধার কারনে তা সম্ভব হয় নাই। এতে ক্ষুব্দ হয়ে সোমবার সকালে মা পিয়ারা বেগম (৬৫)কে দা
দিয়ে কুপিয়ে হত্যা করে এবং এ সময় শাশুরীকে বাঁচাতে আসলে ভাবী রাবেয়া আক্তার (২৫)কেও
কুপিয়ে গুরুত্বর জখম করে। ওই সময় পাশে দাঁড়িয়ে থাকা ৮ মাস বয়সী আপন ভাতিজি ইসরাত
জাহানকে দুই পা ধরে আছরিয়ে হত্যা করে ইমন। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ইমনকে আটক করে
পুলিশকে খবর দেয় এবং গুরুত্বর আহত অবস্থায় ভাবীকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎক তাকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভাবী রাবেয়া আক্তারও মৃত্যুর সাথে পাঞ্জা
লড়ছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
ঘাতক ইমন সাংবাদিকদের বলেন, আমি অনেকদিন ধরে অসুস্থ, আমি এই যন্ত্রনা থেকে বাঁচতে
মরতে চাই। আমি আত্মহত্যা করতে গিয়েছি কিন্তু আমাকে মরতে দেয় নাই এবং আমি
তাদেরকে বলেছি আমাকে মেরে ফেলো, তারা আমাকে মারে না। তাই আমি তাদের মেরে ফেলেছি।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ
ঘটনায় ইমনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ইমন
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া
যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...
লালমাইয়ে সাবেক অর্থমন্ত্রী তাহার কন্যা ও পাপ্পুসহ ৩৫ জনের বি...
মাসুদ রানা, কুমিল্লা কুমিল্লার লালমাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা...