প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Sep 2026, 9:47 PM
যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার
এফএনএস বিদেশ :
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটায় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে ডিজেলের গড় দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়ে গেছে। ইরায়েলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। মোটর ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের জাতীয় গড় দাম গ্যালনপ্রতি ৬ দশমিক ০৫ ডলার। গত সপ্তাহে যা ছিলো ৫ দশমিক ৮৫ ডলার এবং এক বছর আগে ছিল ৩ দশমিক ৭০ ডলার। ডিজেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও সরবরাহের খরচও বাড়ছে। পণ্যবাহী ট্রাক ও ডেলিভারি যোগাযোগের বড় অংশ ডিজেলনির্ভর হওয়ায় ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান বাড়তি খরচ অনলাইন অর্ডার ও ডাকযোগে পাঠানো পণ্যের ওপর ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত ফি নিচ্ছে। দাম বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে মুদি বাজারে। মাংস ও শাকসবজির মতো দ্রুত পচনশীল পণ্য পরিবহন ও ঘন ঘন মজুত করতে হয়। এ ছাড়া এসব পণ্য উৎপাদনেও ডিজেলচালিত কৃষিযন্ত্র ব্যবহৃত হয়। ফলে ডিজেলের উচ্চমূল্য এসব পণ্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...