প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 9:55 AM
মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশের মাদকবিরোধী যৌথ অভিযানে ১১ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ ও জাঁহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এসময় মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃত মাদকসেবীরা হলেন, জাহাপুর গ্রামের মোজার হোসেনের ছেলে মোঃ খায়রুল মিয়া(২৭), বুড়িচং থানার মধ্যপাড়া গ্ৰামের মোঃ আবু ছিদ্দিকের ছেলে মোঃ আল আমিন(৩০), দেবিদ্বার থানার ভিংলাবাড়ী গ্রামের মৃত রবি মিয়ার ছেলে মোঃ বাবুল(২৫), মুরাদনগর থানার পৈয়াপাথর গ্ৰামের মৃত কাপ্তান মিয়ার ছেলে মোঃ বাছির মিয়া(২১), একই গ্রামের মোবারক হোসেনের ছেলে শিমুল মিয়া(৩৫), নগরপাড় গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ রনি হোসেন(২৮), বুড়িচং থানার বাজুরা মধ্যপাড়ার শিপন আহম্মেদের ছেলে মোঃ জুয়েল(২৯), পৈয়াপাথর গ্রামের মৃত সামছুল হকের ছেলে বাবুল হোসেন(২২), দক্ষিণ ত্রিশ গ্রামের বশির মিয়ার ছেলে এনামুল হক(১৯), বাখরনগর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাব্বির ভূইয়া(২০) ও দাউদকান্দি থানার দড়ি বাউইশা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আল আমিন(৪৫)।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খাঁনের নেতৃত্বে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডে বাসের মধ্যে মাদক সেবনরত অবস্থায় ৯ জনকে এবং জাহাঁপুর এলাকায় মাদক সেবনরত অবস্থায় ২ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের মাদক নিয়ন্ত্রণ আইনে ২ জনকে দুই মাসের, ১ জনকে সাত দিনের এবং বাকি ৮ জনকে ১৫ দিন
করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খাঁন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খাঁন বলেন, মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদেরকে বুধবার সকালে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...