প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 9:34 AM
ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মরহুম হাজী নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।
স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সা’হাৎ, উপসহকারী পরিচালক মো. ইমরান খান ও সিদ্দিকুর রহমান রুবেল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাক্তার মোল্লা, নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আনন্দ, অধ্যক্ষ মো. আলহাফ হোসেন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব মো. খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কলেজের প্রভাষক এবং সামাজিক সংগঠনের নেতারা।
স্মরণসভায় বক্তারা মরহুম হাজী নুরুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, সামাজিক কর্মকাণ্ড এবং দুর্নীতিবিরোধী বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, হাজী নুরুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধা ও সমাজসেবী। দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও কর্মজীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...