প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 9:32 AM
বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালকে সোলার প্যানেল উপহার দিল প্রাইভেট হাসপাতাল
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি
সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে বেসরকারি হাসপাতাল সোলার প্যানেল দিয়ে সহায়তা করার মতো ঘটনা ঘটেছে বাঞ্ছারামপুরে।এমনই ব্যতিক্রমী ঘটনার স্বাক্ষী হলো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের রোগী ও চিকিৎসকরা।
চলমান বিরামহীন লোডশেডিং এর কারনে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা। অপরদিকে অসহ্য গরমে চরম ভোগান্তিতে রয়েছে হাসপাতালে ভর্তিকৃত রোগীরা। হাসপাতালের নেই কোন নিজস্ব বিদ্যুৎ ব্যাবস্থা।জেনারেটর থাকলেও মেশিন বিকল হওয়ার কারনে ওই সেবাও পাচ্ছেন না রোগীরা। ইতোমধ্যে এমন সমস্যার কথা জানতে পারেন স্থানীয় ও স্বনামধন্য বাঞ্ছারামপুর ইসলামি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক মো মোশাররফ হোসেন রিপন।
পরবর্তিতে সাধারণ রোগি ও হাসপাতালের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উদ্দ্যোগ নেন বেসরকারি হাসপাতালটি। পরে আজ বুধবার বিকেলে ৩ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে সরকারি হাসপাতালে স্থাপন করা হয় সর্বাধুনিক প্রযুক্তির সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ। এতে হাসপাতালে চিকিৎসা সেবায় বিদ্যুৎ সংকটের যে দীর্ঘদিনের সমস্যা ছিল, তা স্থায়ীভাবে দূর হলো।
এতে করে বিদ্যুৎ বিভ্রাট হলেও হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা ৪-৫ ঘন্টা সচল রাখা সম্ভব হবে। বিকেলের দিকে হাসপাতাল চত্বরে এ সোলার ইনভার্টার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আল এমরান খান । এসময়, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: রঞ্জন বর্মন , আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ মিয়া , সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব দুধ মিয়া মাস্টারসহ হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন এ সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে প্রায় ২৫টি লাইট ও ১২টি ফ্যান চালানো সম্ভব হবে। ফলে বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আলো ও ফ্যান সচল রাখা যাবে। এতে প্রচন্ড গরমে আর রোগীদের কষ্ট পেতে হবে না।
সরকারি এই হাসপাতালে ভর্তিকৃত রোগী আসলাম হোসেন বলেন, আগে হাসপাতালে রোগী ভর্তি আসলে, যদি কারেন্ট চলে যেতো তখন চরম দুর্দশার মধ্যে পরতাম। তখন গরমে কি যে কষ্ট হতো, তা বলে বোঝানো যাবে না। এখন থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে। কারেন্ট গেলেও এক সেকেন্ডের জন্য আলো-ফ্যান বন্ধ হবে না- এটা জেনেই ভাল লাগছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: রঞ্জন বর্মন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে ইসলামি হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমারা দীর্ঘদিন ধরে সোলার সমস্যায় ভুগছিলাম। যখন কারেন্ট চলে যেত, তখন আমাদের ইনডোর আউটডোর এবং বিভিন্ন ওয়ার্ডে সেবা প্রদান করা যথেষ্ট কষ্ট পোহাতে হতো, রোগীরা অনেক কষ্ট পেতো। ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনের আন্তরিক সদিচ্ছার কারণে এবং দ্রুততার সাথে আমাদের জন্য এই হাসপাতালে একটা সোলার ইনভার্টারের ব্যবস্থা করে দিয়েছেন। এখন কারেন্ট চলে গেলেও রোগীদের সেবা প্রদানে আর ব্যত্যয় ঘটবে না।
উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান বলেন, "একটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ কোন প্রতিযোগিতা বা জেলাসী ফিল না করে উল্টো সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার প্যানেল উপহার দিল, এটি অবশ্যই প্রশংসনীয়। আমার কাছে এটি বিরল ঘটনা। যেখানে সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগ আসে,বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে, সেখানে সরকারি হাসপাতালের রোগীদের জন্য এগিয়ে এলো বাঞ্ছারামপুর ইসলামি হাসপাতাল।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...