...
শিরোনাম
চাঁদাবাজির রিমোট বিদেশে ⁜ হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের ⁜ কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ⁜ নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ ⁜ কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন ⁜ ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ⁜ রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি ⁜ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার ⁜ বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ ⁜ বরখাস্ত ইউপি সচিবের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চান স্থানীয়রা ⁜ হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন ⁜ চলাচলের রাস্তা বন্ধ নাকি, অপপ্রচার ? ⁜ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতিতে রেকর্ড গড়েছেন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান ⁜ কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি ⁜ শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা ⁜ চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ ⁜ কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি ⁜ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি জসিম উদ্দিন জসিম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Sep 2026, 8:13 AM

...
কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৮ সেপ্টেম্বর:
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা জেলা শাখা।

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মংগলবার (৮ সেপ্টেম্বর) এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইনবিষয়ক সচেতনতামূলক আলোচনা, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মানববন্ধন ও লিফলেট বিতরণ।

সকালে শাকতলা হাই স্কুল মিলনায়তনে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শাকতলা হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. ফারুক আলম, পুলিশ পরিদর্শক মো. আমিনুল কবির, নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, জেলা শাখার সভাপতি মো. মোসলেম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী সোহেল মজুমদার এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ জুয়েল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। পরে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিকেলে কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়। ‘শৃঙ্খলা ও জীবনের নিরাপত্তায় সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়ন’—এই দাবিতে আয়োজিত মানববন্ধনে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়ন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

এ সময় সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলা, সচেতনভাবে যানবাহন চালানো এবং পথচারীদের নিরাপদে চলাচলের বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান কাজী জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চাঁদাবাজির রিমোট বিদেশে
চাঁদাবাজির রিমোট বিদেশে

আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...

হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...

কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...

নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...

মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...

কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...

ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...

. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চাঁদাবাজির রিমোট বিদেশে
➤ হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
➤ কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
➤ নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
➤ কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন
➤ ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
➤ রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি
➤ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার
➤ বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ
➤ বরখাস্ত ইউপি সচিবের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চান স্থানীয়রা
➤ হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন
➤ চলাচলের রাস্তা বন্ধ নাকি, অপপ্রচার ?
➤ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতিতে রেকর্ড গড়েছেন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান
➤ কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি
➤ শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা
➤ চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ
➤ কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
➤ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি জসিম উদ্দিন জসিম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir