প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 May 2025, 10:57 PM
ব্যবসায়ীদের টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
চায়না ভিত্তিক মোবাইল কোম্পানী ভিভোর সকল ধরনের মোবাইল ক্রয় ও বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লার ব্যাবসায়ীরা। এছাড়া ভিভো মোবাইল কোম্পানিতে তাদের বিনিয়োগকৃত প্রায় ৩ কোটি টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লার স্থানীয় মোবাইল ফোন ব্যবসায়ীরা। গতকাল কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যাবসায়ী তৌফিকুজ্জামান বলেন, বহুজাতিক প্রতিষ্ঠান ভিভো মোবাইল কোম্পানি কুমিল্লার স্থানীয় মোবাইল ব্যবসায়ীদের সাথে প্রতারণা ও অব্যবসায়িক আচরণ করছে।
তিনি আরো বলেন “আমরা দীর্ঘদিন ধরে কুমিল্লা শহর ও জেলার বিভিন্ন মার্কেটে মোবাইল বিক্রয় ও সার্ভিসিং করে আসছি, এই ব্যবসা হাজারো পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু সম্প্রতি ভিভো মোবাইল কোম্পানি স্থানীয় একটি মার্কেটপ্লেসে সেলস সেন্টারের পাশাপাশি একটি সার্ভিস সেন্টার চালু করে, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য সরাসরি হুমকি। অন্যান্য কোম্পানি গুলো সার্ভিস সেন্টার ও সেলস সেন্টার আলাদা স্থানে রয়েছে।
ব্যবসায়ীরা জানান, তারা ভিভো প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি। বরং ভিভোর কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীল জিনি, মাসুদ পারভেজ (ঝিকু) ও নাঈম শাহরিয়ার আলোচনা প্রক্রিয়াকে অবজ্ঞা করে স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দেন এবং অপমানজনক আচরণ করেন।
তারা বলেন, “ভিভো কোম্পানির সঙ্গে আমাদের প্রায় ৩ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। অথচ কোম্পানির প্রতিনিধিরা স্পষ্টভাবে জানিয়েছেন, তারা আমাদের এ টাকা ফেরত দেবেন না। এমনকি আমাদের বিরুদ্ধে থানায় জিডি করেও ব্যবসায়িক পরিবেশকে উত্তপ্ত করেছেন।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতি ও ব্যবসায়ী ফেডারেশনের মধ্যস্থতায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা হলেও ভিভো প্রতিনিধিরা পুলিশ প্রশাসনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
তারা বলেন, ভিভো কোম্পানী যদি তাদের সিদ্বান্ত থেকে সরে না আসে তাহলে আজ শনিবার মানববন্দন সহ তাদের বিনিয়োগকৃত ৩ কোটি টাকা আদায়ে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেবেন।
এ বিষয়ে কুমিল্লা ভিভো মোবাইল কোম্পানির প্রতিনিধি মাসুদ পারভেজ ঝিকু বলেন,তারা ভিভো থেকে মোবাইল কিনেছে, মোবাইল তাদের কাছে ই আছে,তো তারাতো আমাদের কাছে নগদ কোন টাকা পাওনা নেই। প্রোডাক্টের সমস্যা হলে প্রোডাক্ট ফেরত দেওয়া যায়, কিন্তু টাকাতো রিটার্নের কোন সুযোগ নেই।
এ সময় কান্দির পাড় দোকান মালিক সমিতির সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহিদ চৌধুরী, মোবাইল ব্যাবসায়ী শাখাওয়াত হোসেন ভূইয়া, ইমরান হোসেন ইমু, কাজী ইমাম হোসেন রাজু, তারেক আজিজ,জালাল উদ্দিন, আনোয়ার হোসেন সহ ব্যাবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...