প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Aug 2026, 8:40 AM
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠিক এর পরপরই ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব দিয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গতকাল রবিবার (২৩ আগস্ট) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ৫ সদস্যের প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছে। এরপর রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ডিনারে ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশের বিপক্ষে খেলতে কলকাতা থেকে ৪ অক্টোবর ঢাকায় আসতে চান ভিনিসিয়ুস-রাফিনিয়ারা। তবে ৩ অক্টোবর পর্যন্ত ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ থাকায় বাফুফে দোটানায়। কেননা এত সংক্ষিপ্ত সময়ে ইন্দোনেশিয়া থেকে এসেই হামজা-তপুদের পক্ষে খেলা কঠিন।
ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির বিপক্ষে খেললে ফল কেমন হয়, সেটাও রয়েছে বাফুফের ভাবনায়। এই ম্যাচ আয়োজনের ব্যয়ও কম নয়।
আরো নানা ধরনের ব্যবস্থাপনা মিলিয়ে বড় ধরনের আর্থিক বিষয় তো আছেই।
ব্রাজিলের প্রতিনিধি দল বাফুফেকে জানিয়েছে, ২৩ জন খেলোয়াড়সহ ৯০ জনের বহর নিয়ে ঢাকায় আসতে চায় তারা। তাদেরকে কলকাতা থেকে আনা ও ম্যাচ শেষে দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
বাফুফে আপাতত ব্রাজিলের এমন প্রস্তাব নিয়ে ভাবছে। বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী বলে ফেডারেশনের একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...