প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 21 Aug 2026, 9:09 PM
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে তারা স্কোয়াডে পরিবর্তন আনে| এবার ম্যাকাইতে হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচটির আগে একাদশেও পরিবর্তনের ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স| সাধারণত টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া, টাইগারদের হারাতে তারা এবার বেশ ভেবেচিন্তে আগাচ্ছে| আজ শনিবার ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ এড়ানোর লক্ষ্যে নামবে কামিন্সের দল| ড্র হলেও তারা প্রথমবার টেস্টে টাইগারদের কাছে সিরিজ হাতছাড়া করবে| ফলে জয় ভিন্ন বিকল্প নেই অজিদের সামনে| নাথান লায়নকে একাদশের বাইরে রেখে চার পেসার নিয়ে ম্যাকাইতে নামতে পারে ¯^াগতিকরা| সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি স্পিনারকে বাইরে রাখা হয়, সেটি হবে স্কট বোল্যান্ডের অনুকূলে সিদ্ধান্ত| আর তা হবে অস্ট্রেলিয়ার সর্বশেষ আট টেস্টে পঞ্চমবার বিশেষজ্ঞ কোনো স্পিনারকে ছাড়া ম্যাচ| সর্বশেষ অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে লায়ন হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর মেলবোর্ন ও সিডনিতে সাইডলাইনে ছিলেন টড মারফি| দলে থাকলেও অজিরা এই স্পিনারকে খেলায়নি| ডারউইন টেস্টের পরই অস্ট্রেলিয়ার একাদশে অন্তত একটি পরিবর্তনের তথ্য নিশ্চিত হয়ে গিয়েছিল| সেখানকার ‘লোকাল বয়’ জ্যাক ওয়েদারল্ড দুই ইনিংসেই বলার মতো কিছু করতে পারেননি| ফলে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের জন্য ম্যাট রেনশকে দলে ডাকেন অজি নির্বাচকরা| ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করতে পারেন ৩০ বছর বয়সী ব্যাটার রেনশ| এদিকে, লায়নকে একাদশের বাইরে রাখলে সেটি হবে ডারউইন টেস্টের দল থেকে দ্বিতীয় পরিবর্তন| এ ছাড়া অধিনায়ক কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড তো আছেন-ই, তাদের সঙ্গে যুক্ত হতে পারেন বোল্যান্ড| এই পেসারকে ম্যাচে নেওয়ার বিষয়টি নির্বাচকরা বিবেচনা করছেন বলে জানিয়েছেন কামিন্স| তার মতে, টস দিতে নামার সময় একাদশ চূড়ান্ত হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...
চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...
শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার সকাল ৬টায় ম্যাকাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া| চোটে...