প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:53 AM
সদর দক্ষিণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনব্যাপি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিরিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় বুধবার (২৮ মে) দিনব্যাপি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
পার্টনার কংগ্রেসের উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইউব মাহমুদ। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোনায়েদ কবির খান এর সঞ্চালনায় পার্টনার কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান,
সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণীসহ একশত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...