প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:51 AM
বিজিবির অভিযান টের পেয়ে কোটি টাকার চিংড়ির রেনু ফেলে পালালো চোরাকারবারিরা
মাহফুজ নান্টু
ভারতে পাচারকালে বিপুল পরিমান চিংড়ী মাছের রেনু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। মঙ্গলবার গভীর রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত রেনু পোনার মূল্য ১ কোটি ২০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মীর আলী এজাজ। তিনি জানান, গোপন সংবাদে বিজিবির একটি টহল দল কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা মাছের ট্রাক ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাক তল্লাশী করে এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ী মাছের রেনু পোনা জব্দ করা হয়। পরে আইননানুগ প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত রেনু পোনা কাস্টমসে জমা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...