প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 1:01 PM
মুরাদনগরে জাহাপুর বাজার কমিটির উদ্যোগে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা
মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজার কমিটির উদ্যোগে জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার রাতে ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদের বাসভবনে এ সংবর্ধনার আয়োজন করে ব্যবসায়ীরা। এতে জাহাপুর বাজার কমিটির নেতৃবৃন্দসহ অর্ধ শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
ইউপি সদস্য জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সৈকত আহমেদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাজার কমিটির উপদেষ্টা কামাল হোসেন মেম্বার, সভাপতি ডাক্তার শহীদুল্লাহ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ভূইয়া, অর্থ সম্পাদক ডাক্তার রিপন, সাংবাদিক রাহাত হোসেন আকন প্রমুখ।
জানা যায়, ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ জাহাপুর বাজারের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল ২০২৩-২৪ / ২০২৪-২৫ অর্থ বছরের ইজারার টাকা ব্যক্তিগত অর্থ থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। তাছাড়া দুধ বাজার ও তরকারি বাজারের ব্যবসায়ীদের জন্য টিনশেড নির্মাণ করে দেন, বাজার সিসি ক্যামেরা আওতায় আনেন, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করেন, বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন।
এ সময় ব্যবসায়ীরা আহবান জানান বর্তমান সময়ের মত আগামী দিনগুলিতেও চেয়ারম্যান সওকত আহমেদ তাদের পাশে থেকে বাজারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড বজায় রাখার।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুক্তার হোসেন, জাহাপুর বাজারের ব্যবসায়ী ডাক্তার জীবন রায়, বাদল ঘোষ, মোহাম্মদ হারুন সরকার, জামাল হোসেন নান্টু প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...