প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Aug 2026, 8:36 AM
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)
নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের সামছুল আলম
মজুমদারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলার গুনবতী রেল ষ্টেশনের
কাছে সাতবাড়িয়া রোড ক্রসিংয়ে। তথ্যটি বিকালে নিশ্চিত করেছেন গুনবতী রেল ষ্টেশন মাষ্টার
মোঃ সাইফুল ইসলাম।
নিহত আয়েশা বেগমের মেয়ের স্বামী স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ মোতালেব জানান, তার
শাশুড়ি আয়েশা বেগম শুক্রবার বিকালে গুনবতী গ্রামের বাবার বাড়িতে বেড়াতে যায়। সেখান
থেকে শনিবার সকাল ৯টায় নিজ বাড়িতে ফেরার পথে গুনবতী রেল ষ্টেশনের সাতবাড়িয়া রোডের রেল
ক্রসিং পার হওয়ার সময়ে দুটি ট্রেন দুই লেনে একই সময়ে ক্রসিং হচ্ছিলো। তিনি
চট্টগ্রামমুখী লেন ক্রস করলেও অসাবধনতা বশত ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস ট্রেনটি খেয়াল
করেনি। এ সময়ে তিনি ওই ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে
আমরা ঘটনাস্থলে পৌঁছে তার লাশ বাড়িতে নিয়ে আসি।
নিহতের ছোট ভাই রাজ্জাকুল হায়দার আলম বলেন, আমার বোন শুক্রবার আমাদের বাড়িতে বেড়াতে
আসে। গুনবতীতে উনার কিছু জায়গা আছে সেখানে বাড়ি করে ভাড়া দিয়ে রেখেছে। প্রতি
মাসের শুরুতে এসে তিনি ভাড়া আদায় করে নিয়ে যায়। শনিবার সকালে তিনি বাড়ি ফেরার পথে
ট্রেন দূর্ঘটনায় মারা যায়। বোনের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। তিনি ৬ মেয়ে সন্তানের
জননী।
গুনবতী রেল ষ্টেশন মাষ্টার সাইফুল ইসলাম বলেন, শনিবার সকালে ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস
গুনবতী রেল ষ্টেশন পার হওয়ার সময়ে ষ্টেশনের সন্নিকটে সাতবাড়িয়া রোড রেল ক্রসিংয়ে ধাক্কা
লেগে ঘটনাস্থলেই আয়েশা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরে স্বজনরা এসে লাশ নিয়ে
যায়।
লাকসাম জিআরপি থানার ওসি জসিম উদ্দিন বলেন, এই বিষয়ে আপনার মাধ্যমে জানতে পারলাম।
খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নিবো।
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রাম, কুমিল্লা।
তাং ০৮.০৮.২০২৬ইং
০১৮১৯-৯৯৬২৩৮
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...