...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ ⁜ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯ ⁜ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ⁜ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত ⁜ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান ⁜ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান ⁜ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’ ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Aug 2026, 8:36 AM

...
নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ ২০টি বিধবস্ত সড়কের বেহাল দশায় কয়েক লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তি News Image

সাইফুল ইসলাম

নাঙ্গলকোটের সর্বত্র সড়ক ব্যবস্থার বেহাল দশায় যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে

পড়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান-প্রধান সড়কসহ বিভিন্ন স্থানের বিধ্বস্ত

সড়ক দিয়ে এলাকাবাসীকে প্রতিনিয়ত চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সড়কগুলোতে পা বাড়ালেই অসংখ্য ছোট-বড় খানা-খন্দকের হাতিছানি চোখে পড়ে।

বিধ্বস্ত সড়কগুলোর খানা-খন্দক দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করতে গিয়ে

যানবাহনের যাত্রী এবং পথচারীদের নাকাল হতে হচ্ছে। বর্তমানে বর্ষাকাল হওয়ায়

বিধ্বস্ত সড়কগুলোর ছোট-বড় অসংখ্য খানা-খন্দকগুলো বৃষ্টির পানিতে একাকার

হওয়ায় একেকটি পুকুরে পরিণত হয়েছে। এতে করে এলাকাবাসীর যাতায়াতে

ভোগান্তির যেন শেষ নেই। গত প্রায় ৭ বছর যাবত বিধ্বস্ত সড়কগুলো দিয়ে কয়েক

লাখ মানুষকে চরম ভোগান্তির মধ্যে দিয়ে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে।

সড়কগুলোর খানা-খন্দক দিয়ে ছোট-বড় যানবাহন যাতায়াতে প্রায় সময়

দূর্ঘটনায় আহতসহ যানবাহন নষ্ট হওয়ার ঘটনা ঘটছে।

সরেজমিনে বিধ্বস্ত সড়কগুলো গুরে জানা যায়, উপজেলার সবচাইতে

গুরুত্বপূর্ণ মাহিনী-জোড়পকুরিয়া সড়ক, নাঙ্গলকোট-শ্রীফলিয়া-বাঙ্গড্ডা সড়ক,

নাঙ্গলকোট পৌরসভার স্টীল সেতু থেকে মাধবপুর সড়ক, বাঙ্গড্ডা-গান্দাছি সড়ক,

বাঙ্গড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে-গান্দাছি মধ্যমপাড়া সড়ক,

শান্তিরবাজার-পিপড্ডা সড়ক, ছুপুয়া-দক্ষিণ মাহিনী-শান্তিরবাজার সড়ক, মন্তলী-

বাসন্ডা সড়ক, ঝাটিয়াপাড়া-পূর্ববামপাড়া সড়ক, খাটাচৌ ডিপজল থেকে

গোমকোট সড়ক, আলিয়ারা-বিরুলী সড়ক, হাসানপুর-তালতলা-বাইয়ারা সড়ক,

ঝাটিয়াপাড়া- কেশতলা-তেতৈয়া-কেন্দ্রা সড়ক, পাটোয়ার-হিয়াজোড়া-শাকতলী

বাজার সড়ক, চডিয়া বাজার-চাটিতলা সড়ক, শাকতলী-চডিয়া বাজার সড়ক,

নাঙ্গলকোট পশু হাসপাতাল-লুদুয়া সড়ক, হিয়াজোয়া-বানাতুড়া-বেলঘর সড়ক,

দৌলখাঁড়- বিরাহিমপুর সড়ক এবং বাঙ্গড্ডা-চারজানিয়া সড়কগুলোতে অসংখ্য

ছোট-বড় খানা-খন্দকের বৃষ্টির পানিতে এলাকাবাসীকে ছোট-ছোট-বড়

যানবাহনে যাতায়াতে সবচাইতে বেশি নাকাল হতে হচ্ছে।

একেকটি ছোট-ছোট-বড় খানা-খন্দক পুকুরে পরিণত হয়েছে। সড়কগুলোর

ছোট-বড় খানা-খন্দকের পাশাপাশি পুকুর এবং জলাশয়ের পাশে সড়ক ভেঙে যাওয়ায়

সড়কগুলো দিয়ে ছোট-বড় যানবাহনে যাত্রীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে

হচ্ছে।


উপজেলা এল জি ই ডি কর্তৃপক্ষ বিধবস্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে

ইটের সুরকি ফেলে কোনভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি

উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম হোসেন গোলাপ

নিজস্ব অর্থায়নে আদ্রা উত্তর ইউনিয়নের বিধ্বস্ত বিভিন্ন সড়কে ইটের সুরকি

ফেলে সড়কগুলো চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। এছাড়া নাঙ্গলকোট-

শ্রীফলিয়া-বাঙ্গড্ডা সড়কের বাঙ্গড্ডা দীঘির পাড়সহ বাঙ্গড্ডা দক্ষিণপাড়া অংশে

কয়েকটি বড় ধরণের খানা-খন্দকে এলাকাবাসীসহ সিএনজি চালিত অটোরিক্সা ও

ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা চাঁদা তুলে খানা-খন্দকগুলো ইট এবং ইটের

সুরকি দিয়ে ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।

মাহিনী-জোড়পুকুরিয়া সড়কটির মাহিনী দারুল কোরআন ইসলামিয়া

এতিমখানা থেকে শুরু করে ছুপুয়া, অলিপুর বাজার এবং কনকৈইজ হয়ে

জোড়পুকুরিয়া পর্যন্ত সড়কটিতে অসংখ্য ছোট-বড় খানা-খন্দক রয়েছে।

নাঙ্গলকোট-শ্রীফলিয়া-বাঙ্গড্ডা সড়কের নাঙ্গলকোট গ্রাম থেকে শুরু হয়ে

অশ্বদিয়া, সাবিত্রা, ভুলুয়াপাড়া, কাজী জোড়পুকুরিয়া, কৈয়া, ছেহরিয়া,

দৌলতপুর হয়ে বাঙ্গড্ডা পর্যন্ত ছোট-বড় অসংখ্য খানা-খন্দক রয়েছে। বাঙ্গড্ডা-

গান্দাছি সড়কের বাঙ্গড্ডা বাজার থেকে গান্দাছি পর্যন্ত অসংখ্য খানা-খন্দকের

পাশাপাশি সড়কের পাশের একটি জলাশয় এবং ৩টি পুকুরের পাশে সড়কটি ভেঙে

পড়ায় সড়কটি দিয়ে ছোট-বড় যানবাহনকে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে

হচ্ছে। এছাড়া শান্তিরবাজার-পিপড্ডা, ছুপুয়া-শান্তিরবাজার সড়ক, মন্তলী-পিপড্ডা

সড়ক, ঝাটিয়াপাড়া-পূর্ববামপাড়া, খাটাচৌ ডিপজল থেকে গোমকোট সড়ক

এবং আলিয়ারা-বিরুলী সড়কসহ উল্লেখিত প্রত্যেকটি সড়কে অসংখ্য ছোট-বড়

খানা-খন্দক রয়েছে।

বাঙ্গড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে-গান্দাছি মধ্যমপাড়া পর্যন্ত

প্রায় ১কিলোমিটার সড়কটি গত প্রায় ২০বছর পর্যন্ত কোন সংস্কার করা হয়নি।

ফলে সড়কটির ইট-সুরকি এবং পিচ উঠে বড়-বড় খানা-খন্দকের সৃষ্টি হয়ে

সড়কটি যাতায়াতের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পড়েছে। সড়টি দিয়ে

ছোট-বড় যানবাহনতো দুরের কথা। হেঁটেও চলা যায় না। এছাড়া সড়কটি

বিভিন্নস্থানে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি এলাকাবাসী সড়কটির

সংস্কারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বিধ্বস্ত সড়কগুলো দিয়ে সিএনজি চালিত অটোরিক্সা, মালবাহি

ট্রাক,ট্রাকটর, পিক আপভ্যান, যাত্রীবাহি মাইক্রোবাস, মোটরসাইকেল,

ব্যাটারিচালিত অটোরিক্সা এবং রোগীবাহি এ্যাম্বুলেন্স যাতায়াত করতে গিয়ে


চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে প্রায় সময় দূর্ঘটনা

ঘটছে। এতে যাত্রীদের আহত এবং নিহত হওয়ার ঘটনাও ঘটছে।

বাঙ্গড্ডা-গান্দাছি সড়কে নিয়মিত যাতায়াতকারী স্বপন দত্ত জানান,

সড়কটিতে অসংখ্য খানা-খন্দকের সড়কটি অস্তিত্বই হারিয়ে গেছে। এছাড়া

সড়কটি পাশ্ববর্তী জলাশয় এবং পকুরে ভেঙে পড়ায় সড়কটি দিয়ে

ঝুঁকিপূর্ণভাবে ছোট-বড় যানবাহন চলাচল করতে হচ্ছে।

মাহিনী-জোড়পুকুরিয়া সড়কে যাতায়াতকারী সিএনজি চালিত

অটোরিক্সা চালক কামাল হোসেন বলেন, সড়কটি মাহিনী দারুল কোরআন

ইসলামিয়া এতিমখানা থেকে ছুপুয়া, অলিপুর হয়ে জোড়পুকুরিয়া পর্যন্ত

সড়কটিতে ছোট-বড় অসংখ্য খানা-খন্দক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি

পোহাতে হচ্ছে। ছোট-বড় খানা-খন্দকে প্রায় গাড়ি নষ্ট হচ্ছে।

দৌলখাঁড়-বিরাহিমপুর সড়কে যাতায়াতকারী মিজান বলেন, সড়কটির বেহাল

দশা বিরাজ করছে। সড়কটির অসংখ্য ছোট-বড় খানা-খন্দক দিয়ে ছোট-বড়

যানবাহন যাতায়াতে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার বলেন, উপজেলার

ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ ৭/৮সড়কের প্রাক্কলন ব্যয় তৈরী করে এল জি ই ডি প্রধান

কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কগুলোও পর্যায়ক্রমে সংস্কারের

উদ্যোগ গ্রহণ করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...

দাউদকান্দিতে থানায় ঢুকে  ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...

আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর

মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...

হোমনায় ট্রলার ডুবিতে  একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে  কুমিল্লার হো...

মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...

নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...

কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...

আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
➤ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
➤ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯
➤ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
➤ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত
➤ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান
➤ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান
➤ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir