প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Aug 2026, 8:33 AM
ব্রাহ্মণপাড়ায় রূপালী লাইফ ইন্সুইরেন্সের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মরহুম শাহ আলমের মৃত্যু দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির ব্রাহ্মণপাড়া শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কুমিল্লা জেলা সিনিয়র জেনারেল ম্যানেজার উন্নয়ন (এসইভিপি) মো. আব্দুল মালেক। সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া শাখার জেনারেল ম্যানেজার উন্নয়ন (জিএম) ইনচার্জ মো. হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার উন্নয়ন গাজী আব্দুল হান্নান, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী ও শাহ আলম ঠিকাদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া শাখার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) নাঈম হোসেন।
সভায় বক্তারা বলেন, জীবনবিমা মানুষের অনিশ্চিত ভবিষ্যৎকে কিছুটা নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাহকদের নিয়মিত প্রিমিয়াম পরিশোধের পাশাপাশি বিমার সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠকর্মী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মরহুম শাহ আলমের পরিবারের সদস্যদের হাতে রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে এক লাখ টাকার মৃত্যু দাবির চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...