প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Aug 2026, 8:33 AM
সৌদিতে নির্মাণকাজের সময় মেশিন ছিটকে ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
সৌদি আরবের দাম্মামে নির্মাণকাজ করার সময় ‘গ্রাইন্ডিং’ মেশিন ছিটকে বুকে আঘাত পেয়ে খাইরুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে দাম্মামের একটি নির্মাণকাজের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা পদুয়া পাড়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। তিনি প্রায় সাড়ে চার বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দাম্মামের একটি নির্মাণকাজের স্থানে অন্য সহকর্মীদের সঙ্গে কাজ করছিলেন খাইরুল। কাজের একপর্যায়ে হঠাৎ একটি ‘গ্রাইন্ডিং’ মেশিন ছিটকে এসে তাঁর বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খাইরুলের প্রতিবেশী এস এম মুস্তাফিজুর রহমান বলেন, সৌদি আরবে কর্মরত খাইরুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে তাঁর মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবারটি খুবই অসহায় অবস্থায় রয়েছে।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, পরিবারের অসচ্ছলতা দূর করার আশায় প্রায় সাড়ে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন খাইরুল। তাঁর বাবা-মা অত্যন্ত অসহায়। খাইরুলের অকালমৃত্যুতে পরিবারটি বড় ধরনের সংকটে পড়েছে। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন।
পরিবারের সদস্যরা খাইরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...