...
শিরোনাম
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার, ⁜ সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন! ⁜ কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার ⁜ ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের ⁜ কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি ⁜ ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা ⁜ বন উজাড়ের মাশুল! ব্রাহ্মণপাড়ার গ্রামে গ্রামে বানরের উৎপাত ⁜ কুমিল্লা সদর দক্ষিণের দুই ইউনিয়ন একীভূত, নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন ⁜ মামলা প্রত্যাহারে চাপ, হত্যাচেষ্টা ও হয়রানির অভিযোগ সাংবাদিকের ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ চাঁদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে দু’ প্রতিষ্ঠানকে জরিমানা ⁜ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা ⁜ বুড়িচং গোপিনাথপুরে মতবিনিময় সভা ⁜ "একজন আদর্শ জনপ্রতিনিধি কর্ম " ⁜ মনোহরগঞ্জে খিলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদল নেতা মঞ্জুর গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা ⁜ শোক সংবাদ ⁜ দেশসেরা ফলাফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন সোনার বাংলা কলেজের দুই শিক্ষার্থী ⁜ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Aug 2026, 8:57 AM

...
বাঞ্ছারামপুরে ঘোড়ায় করে শিক্ষককে রাজকীয় বিদায় News Image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী উজানচর কংশ নারায়ণ উচ্চবিদ্যালয়ে মরণোত্তর সম্মাননা প্রদান ও অবসরপ্রাপ্ত শিক্ষকের রাজকীয়  বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় স্কুলের বহু শিক্ষার্থী তাদের প্রিয় দুই শিক্ষকের জন্য কান্নায় ভেঙে পড়ে।
এ উপলক্ষে আজ 
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর।বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপংকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু মূসা ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন। 

 বিদ্যালয়টির সমাজ বিজ্ঞানের সিনিয়র সহকারী শিক্ষক লোকমান হেকিমকে দীর্ঘ ৩২ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের অবসরে বিদায় সংবর্ধনা জানানো হয়। একই সাথে গত জুন মাসের ২৭ তারিখ  হৃদরোগে মৃত্যুবরণকারী বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের  সিনিয়র সহকারী শিক্ষক মোজ্জামেল হকের স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তাঁর সহধর্মিণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও শিক্ষকরা।

স্কুলের প্রাক্তন ছাত্র নাছির উদ্দীন বলেন, 
"লোকমান হেকিম স্যার তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন অসংখ্য শিক্ষার্থীর অভিভাবক, পথপ্রদর্শক ও নৈতিক শিক্ষার অনুকরণীয় ব্যক্তিত্ব"।
আরেক শিক্ষার্থী সাবেকুন নাহার কান্নাজড়িত কন্ঠে অনুভূতি জানাতে যেয়ে বলেন, আমাদের কষ্ট দ্বিগুন।হেকিম স্যারকে বিদায় আর সদ্য প্রয়াত মোজাম্মেল স্যারকে মরণোত্তর সন্মাননা জানানো।এটা অনেক কষ্টের। তাঁর আন্তরিকতা, সততা, শৃঙ্খলাবোধ, মানবিকতা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁদের সকলের কাছে একজন শ্রদ্ধেয় ও প্রিয় শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।"

 তাদের বিদায়ে এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে লোকমান হেকিম স্যারকে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়। বিদ্যালয় থেকে বাঞ্ছারামপুর উপজেলা সদরে অবস্থিত তাঁর নিজ বাড়ি পর্যন্ত তাঁকে সম্মান ও ভালোবাসার সঙ্গে পৌঁছে দেওয়া হয়। ব্যতিক্রমী এই বিদায় আয়োজন উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে এবং শিক্ষকদের প্রতি সবার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দুধ মিয়া মাস্টার, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী পলাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. নাছির উদ্দিন মুন্সী, ডা. শাজাহান খান, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজিবুর রহমান সজিব, উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বাবুল মিয়া, বরকত উল্লাহ শাহীন, আব্দুর রশিদ, মুজিবুর রহমান মুন্সী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক লোকমান হেকিমের দীর্ঘ কর্মজীবনের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং মরহুম শিক্ষক মোজ্জামেল হকের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো অবসর নেন না; তিনি তাঁর কর্ম, আদর্শ ও শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। লোকমান হেকিম স্যারের আদর্শ, সততা ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,

আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...

সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!

আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...

কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...

ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...

কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি

কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...

ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক,  অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...

মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
➤ সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
➤ কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
➤ ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের
➤ কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
➤ ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা
➤ বন উজাড়ের মাশুল! ব্রাহ্মণপাড়ার গ্রামে গ্রামে বানরের উৎপাত
➤ কুমিল্লা সদর দক্ষিণের দুই ইউনিয়ন একীভূত, নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন
➤ মামলা প্রত্যাহারে চাপ, হত্যাচেষ্টা ও হয়রানির অভিযোগ সাংবাদিকের
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ চাঁদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে দু’ প্রতিষ্ঠানকে জরিমানা
➤ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা
➤ বুড়িচং গোপিনাথপুরে মতবিনিময় সভা
➤ "একজন আদর্শ জনপ্রতিনিধি কর্ম "
➤ মনোহরগঞ্জে খিলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদল নেতা মঞ্জুর গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা
➤ শোক সংবাদ
➤ দেশসেরা ফলাফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন সোনার বাংলা কলেজের দুই শিক্ষার্থী
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir