প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Aug 2026, 8:57 AM
জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গণমিছিল
মো. আনোয়ারুল ইসলাম।।
জুলাই সনদ ও গণভোট দ্রুত কার্যকর করার দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণমিছিলটি উপজেলা পরিষদ মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহর ৯৯ নাম চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার মোহাম্মদ শাহজালাল, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, সদর ইউনিয়ন আমির মাওলানা ইব্রাহীম খলিল, দুলালপুর ইউনিয়ন আমির কাজী মাওলানা আব্দুল হান্নান সরকার, শিদলাই ইউনিয়ন আমির মাওলানা আবু কাউছার সরকার, মাধবপুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মনির হোসেন, শশীদল ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহমান সেলিম, চান্দলা ইউনিয়ন আমির অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এবং মালাপাড়া ইউনিয়ন সভাপতি আইয়ুব খান পাঠানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও ব্যানার-ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে জুলাই সনদ ও গণভোট দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং জাতীয় স্বার্থে জুলাই সনদ ও গণভোট দ্রুত কার্যকর করা প্রয়োজন। এ দাবিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...