প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Aug 2026, 8:48 AM
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের সমাবেশ ও গণমিছিল
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশ পরিচালনা করেন মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সময়ের দাবি। তিনি ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জনগণকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, মহানগরী সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মদ মোল্লা এবং ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, মু. শাহাদাত হোসাইন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলামসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি গণমিছিল টাউনহল মাঠ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরপুর এলাকায় গিয়ে শেষ হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে কুমিল্লা সিটি কর্পোর...
বুড়িচং গোপিনাথপুরে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রা...
"একজন আদর্শ জনপ্রতিনিধি কর্ম "
একজন আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন ঐ ইউনিয়নে প্রধান প্রতিনিধি। তিনি সৎ, নির্লোভ হবেন, যিনি চে...
মনোহরগঞ্জে খিলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদল নেতা ম...
আবুল কালাম আজাদ, মনোহরগঞ্জ (কুমিল্লা)উপজেলা সংবাদদাতাকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন পরিষদ ন...
শোক সংবাদ
সাইফুল ইসলাম কুমিল্লার কালিরবাজার আনন্দপুর ডিগ্রি কলেজ সহকারি অধ্যাপক মোশারফ হোসেন (৫৩) ইন্তেকা...
দেশসেরা ফলাফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়া...
মাহফুজ নান্টু কুমিল্লা। অনার্স পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেল...