প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Aug 2026, 8:48 AM
মানবতার সেবায় দুই বছর, প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান ফাউন্ডেশন শশীদলের গুণীজন সংবর্ধনা
মো. আনোয়ারুল ইসলাম।।
‘এসো বাঁধনে বাঁধি প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান’—এই স্লোগানকে ধারণ করে মানবিক কর্মকাণ্ডে দুই বছর পূর্ণ করেছে রক্তদান ফাউন্ডেশন শশীদল। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে আস্থা ও সুনাম অর্জন করেছে। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের উদ্ধার, ত্রাণ বিতরণ ও জরুরি সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় সংগঠনটি ব্যাপক প্রশংসিত হয়।
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ আগস্ট) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাশের প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এম. এ. খালেক। প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া হাসপাতালের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জসিম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু। বিশেষ মেহমান ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল।
এ সময় সংগঠনের উপদেষ্টা আলহাজ আবুল কাশেম মাস্টার, মো. সামছুল হক, মো. আনোয়ার হোসেন মাস্টার, মো. আলী হুসাইন সাগর, মো. শফিক আহাম্মেদ, ডা. সাইফুল ইসলাম সিপন, মো. আলী আকবর পিন্টু, সাকিবুল হাসান রাকিব, গোলাম মোস্তফা, অ্যাডমিন মো. হাসিবুর রহমান হাবিব, মোহাম্মদ ইয়াসিন, মো. মামুন রাজসহ সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের মহাপরিচালক আবু মুসা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ জালাল হোসাইন, পরিচালক মো. তুষার ইমরান ও মো. নূর নবী।
এ ছাড়া বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছায় রক্তদাতা, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, একটি ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই স্বেচ্ছায় রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি সামাজিক দায়িত্বও। তারা বলেন, রক্তদান ফাউন্ডেশন শশীদল রক্ত সংগ্রহ ও সরবরাহের পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি আরও বৃহত্তর পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...