প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2026, 3:18 PM
কুমিল্লা জেলায় সেরা কৃতিত্ব অর্জন করেছে মাখযানুল উলূম মাদ্রাসা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
ইতমিনান বোর্ডের অধীনে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন মিস্ত্রি পুকুরপাড়স্থ মাখযানুল উলূম মাদ্রাসা।
একই সাথে জাতীয় পর্যায়েও মেধার স্বাক্ষর রেখে অনন্য কৃতিত্ব লাভ করেছে প্রতিষ্ঠানটি। বৃত্তি পরীক্ষায় মাখযানুল উলূম মাদ্রাসা থেকে মোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করে। তাদের মধ্যে ১১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৭৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাখযানুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান শিবলী ‘শ্রেষ্ঠ পরিচালক অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। এই সাফল্যে পুরো জেলাজুড়ে প্রশংসার পঞ্চমুখ মাখযানুল উলূম মাদ্রাসা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-তে বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
উক্ত বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠানে দ্বীনি কাজে সহযোগিতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার দুইজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। তাদের একজন হলেন মাস্টার হাজী জামাল হোসেন ভুঁইয়া এবং মিলন হোসেন।
সমাজসেবক হাজী জামাল হোসেন ভূঁইয়া বলেন, বর্তমানে মাদ্রাসাগুলোতে ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান হয়ে থাকে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শুধু ইমামতি বা খতিবের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা চাইলে হাফেজ ও আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ রাষ্ট্রের উচ্চপদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে অবদান রাখতে পারেন।
মাখযানুল উলূম মাদ্রাসার মুহতামিম
মাওলানা মাহমুদুল হাসান শিবলী
বলেন, একটি পরিবর্তনশীল যুগে শুধু একমুখী শিক্ষা যথেষ্ট নয়। মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে জেনারেল শিক্ষায় পিছিয়ে না পড়ে—যুগের এই বাস্তব চাহিদাকে বিবেচনা করেই আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। দ্বীনি শিক্ষা ও আধুনিক জেনারেল শিক্ষার এক অপূর্ব সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার স্বপ্ন নিয়ে ২০২২ সালে মাখযানুল উলূম মাদ্রাসার যাত্রা শুরু হয়।
আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি গৌরবোজ্জ্বল সফলতা অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য : নূরানী ও মক্তবের শিক্ষার্থীদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত করা এবং তাদেরকে যুগোপযোগী দক্ষতা ও জ্ঞান অর্জনে সহায়তা করা।
প্লে থেকে ৫ম শ্রেণিতে জেনারেল শিক্ষাসহ হাফেজে কোরআন হিসাবে তৈরি করা।
৬ষ্ঠ শ্রেণি থেকে কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বয়ে পড়ালেখা হয়।
পরিশেষে তিনি সকল অভিভাবক এবং এলাকার গুণীজনদের নিকট দোয়ার প্রার্থনা করেন আগামীতেও যেন এই সফলতার ধারা অব্যাহত থাকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা যুক্তরাষ্ট্রের : সার্জিও...
এই বার্তাটি তিনি তার দেশের বিনিয়োগকারীদের কাছে পৌঁছাবেন বলে জানিয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল সা...
ফিফার নতুন সিদ্ধান্তে বেকায়দায় আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। সেই ক্ষত আরো বাড়ল ফিফার নতু...
কুমিল্লার ‘টাঙ্গুয়ার হাওর’ এখন মকিমপুর পশ্চিম বিল, বর্ষায় সৌ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।বর্ষা নামলেই যেন নতুন রূপে জেগে ওঠে কুমিল্লার...
মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের মিটিং ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদকমেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের যে সকল রোভাররা দ্বাদশ জাতীয় রোভার মুটেঅংশগ্রহনের...
ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইউরোপীয় কমিশনের পার্টিসিপ্যান্ট আইডেন্টিফিকেশন কোড (পিআইসি) নিবন্ধন পেল...
বাঞ্ছারামপুরে ৭ ঘণ্টার চেষ্টায় ফেরিঘাটে দূর্ঘটনায় নিহতের লাশ...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী...