একসঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন শুবমান গিল ও মনজ্যোত কলরা। ভারতের হয়ে ২০১৮ যুব বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরিও করেছেন মনজ্যোত।স্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালসেরাও হন তিনি।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 29 Jul 2026, 9:39 AM
জেলেই থাকতে হচ্ছে গিল-অভিষেকদের যুব বিশ্বকাপজয়ী সতীর্থকে
বাঁহাতি ওপেনার মনজ্যোতের বিপরীতে ৩৭২ রান করে টুর্নামেন্ট সেরা হন ভারতের টেস্ট অধিনায়ক গিল। ওই বিশ্বকাপে দুজনের সঙ্গে খেলেছেন যুব বিশ্বকাপে অধিনায়কত্ব করা পৃথ্বি শ, রিয়ান পরাগ, অভিষেক শর্মার মতো ক্রিকেটাররাও। যারা পরে জাতীয় দলের হয়ে খেলছেন কিংবা এখনো খেলছেন।তবে মনজ্যোতের কপালে কখনো জোটেনি জাতীয় দলের জার্সি। পথ বেঁকে গেছে তার। এতটাই যে মাত্র ২২ বছর বয়সেই ব্যাট-প্যাড তুলে রেখে ফ্র্যাঞ্চাইজি মালিকানায় যুক্ত হয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় জাফনা কিংসের মালিকানা কেনেন তিনি।
তার শাস্তিও ভোগ করছেন মনজ্যোত। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। গত ১৬ জুলাই গ্রেপ্তার হওয়ার পর থেকেই জেলে আছেন যুব পর্যায়ে খেলা ভারতের সাবেক ব্যাটার। অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী।
মনজ্যোতের বিরুদ্ধে অভিযোগ, জাফনা কিংসের ৩ ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেন তিনি। তার বিনিময়ে বাংলাদেশি মুদ্রায় ৩৬ লাখ ৯৪ হাজার টাকার লোভ দেখান তিনি। বাধ্য হয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হন দেশটির ৩ পরিচিত মুখ ভানুকা রাজাপক্ষে, আভিষ্কা ফার্নান্দো ও দুনিত ভেল্লালাগে।
তাদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে শ্রীলঙ্কার বিশেষ তদন্ত ইউনিট। সেই তদন্তের ভিত্তিতেই মনজ্যোত ও যুবরাজকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা আদালতে জানিয়েছেন, তাদের কাছে দুজনের ফোন আলাপের রেকর্ড ও ভিডিও প্রমাণ আছে। মনজ্যোতের মালিকানাধীন দল জাফনায় খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...