ঝুম বৃষ্টি যেন একটুও কমাতে পারেনি সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে তৈরি হয় উৎসবের আমেজ।নসার্ট শুরুর অনেক আগেই ভেন্যুর বাইরে জড়ো হন হাজারো দর্শক।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 25 Jul 2026, 10:09 AM
বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল
বিকেল ৩টা থেকে গেট খুলে দেওয়ার পর কনসার্ট ভেন্যুর আশপাশে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় দর্শকদের। কেউ ছাতা হাতে, কেউ রেইনকোট পরে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই প্রবেশের অপেক্ষায় ছিলেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার আগ্রহে ছিল না কোনো ভাটা।
কনসার্টে আসা দর্শকদের অনেকেই জানান, আতিফ আসলামের লাইভ পারফরম্যান্স দেখার সুযোগ খুব একটা আসে না। তাই বৃষ্টি কিংবা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা তাদের কাছে কোনো বিষয় নয়।
দর্শকদের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে ভেন্যুর বাইরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের স্বেচ্ছাসেবক দল এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...