প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 10:44 AM
দাউদকান্দিতে মামুন হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে মামলা করলেন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
দাউদকান্দিতে ২৩ মামলার আসামি আবদুল্লাহ আল মামুন ওরফে মামুন সম্রাটকে (৪৩) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় নিহত মামুনের স্ত্রী হাজেরা বেগম দাউদকান্দি মডেল থানায় হত্যার অভিযোগে মামলাটি করেন।
পুলিশ জানায়, মামুনকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল তাঁর দ্বিতীয় স্ত্রী মুক্তা আক্তার, মুক্তার বড় বোন সুমী আক্তার, ছোট বোন জান্নাত আক্তার, কক্সবাজারের রোজ গার্ডেন আবাসিক হোটেলের ব্যবস্থাপক এবং দাউদকান্দির মালিখিল গ্রামের বাসিন্দা আবু সাইদকে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে দুর্বৃত্তরা মামুনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার সময় মামুন কক্সবাজার যাওয়ার উদ্দেশে পরিবারের কয়েকজন সদস্যসহ গৌরীপুর কাউন্টারে ছিলেন। বাসের টিকিট কাটার পর পাশের দোকান থেকে পানি কিনতে গেলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, নিহত ব্যক্তির স্ত্রী অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...
মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবা...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃজুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়...
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...
কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...