প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2026, 9:36 AM
কুমিল্লায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
মো. আনোয়ারুল ইসলাম।।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) কুমিল্লা জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অবস্থিত জাহাঙ্গীর আল-আমিন জমজম টাওয়ারের বিডিএমএ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. এ. এইচ. রকিব।
সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ ভূইয়া। সভা সঞ্চালনা করেন বিডিএমএর সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম বাবুল। এ সময় সংগঠনের উপদেষ্টা, সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের উপদেষ্টা ময়নাল হোসেন নবগঠিত ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জনস্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. এ. এইচ. রকিব বলেন, সদস্যদের আস্থার প্রতিদান দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সংগঠনের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীদের স্বার্থরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জনস্বাস্থ্যসেবার আরও কার্যকর ভূমিকা রাখতে নতুন কমিটি অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...