প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2026, 10:19 AM
বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে পরিকল্পিতভাবে রাষ্ট্রের এই মেরুদণ্ড দুর্বল করে দিয়েছে। শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও শিক্ষার গুণগত মান উন্নয়নের পরিবর্তে বেশি বেশি জিপিএ-৫ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ভালো ফলাফলের চিত্র দেখিয়ে জাতি ও শিক্ষার্থীদের সঙ্গে বড় ধরনের তামাশা করেছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, সারা দেশের ফলাফল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিষয়টি মেনে নিতে কষ্ট হলেও এটাই দেশের শিক্ষা ব্যবস্থা ও মেধা যাচাইয়ের প্রকৃত চিত্র। পরীক্ষায় কৃতকার্য হতে হলে শিক্ষার্থীদের পড়ালেখা করতে হবে। পড়ালেখার বিকল্প কিছু নেই।
তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রকৃত মেধার মূল্যায়নের পরিবর্তে ভালো ফলাফলের সংখ্যা বাড়ানোর প্রবণতা জাতির জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে আজকের শিক্ষার্থীরা। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সামসুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, সহসভাপতি মো. মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যক্ষ রফিকা আফরুজ লিপি, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মো. মামুনুর রশীদ চৌধুরী এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া অপু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম আখন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...
কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...
আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...
কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের...