প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2026, 9:36 AM
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ১৫ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ পরিকল্পনা
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নিজস্ব জমিতে আধুনিক ১৫ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ডেভেলপারের মাধ্যমে ভবন নির্মাণের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকের বর্তমান মালিক ১৭৪টি সমবায় সমিতি ও বাংলাদেশ সরকার। বর্তমানে ব্যাংকের মোট সম্পত্তির পরিমাণ ৩৫ শতক, যা বি.এস খতিয়ানে নিবন্ধিত।
উক্ত জমির উপর বিভিন্ন সময়ে নির্মিত চারটি ভবনের মধ্যে উত্তরাংশে অবস্থিত দোতলা “সমবায় বিপণী বিতান” ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ২০১৫ সালে গণপূর্ত বিভাগ ভবনটিকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে। পরবর্তীতে ভবনটি ভেঙে নতুন বাণিজ্যিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
প্রথমে আংশিক জমিতে ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও ভাড়াটিয়াদের আপত্তির কারণে পরবর্তীতে পুরো ৩৫ শতক জমির ওপর বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়। ২০২৫ সালে বিশেষ সাধারণ সভায় ডেভেলপারের মাধ্যমে ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ৫০ শতাংশের কম শর্তে ডেভেলপার নিয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৬ সালের জানুয়ারিতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় দরপত্র আহ্বান করা হলে তিনটি ডেভেলপার প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বিষয়টি আপাতত স্থগিত রয়েছে।
এদিকে, সমবায় অধিদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে ৬০:৪০ অনুপাতে ১৫ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণ করে আধুনিক স্থাপত্যে নতুন “কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক টাওয়ার” নির্মাণে তারা বদ্ধপরিকর। এ বিষয়ে সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও ভাড়াটিয়াদের সহযোগিতা কামনা করা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস...
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আবারো আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন পো...
মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষ...
বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
মো.জাকির হোসেন। সোমবার ২ নভেম্বর দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপ...
কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা
জাহিদ পাটোয়ারীচিকিৎসা নিতে এসে ভোগান্তির শেষ নেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বহির্বিভাগ...
কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় বয়স ১০ বছরের এক শিশুর...
মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলে...