প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 17 Jul 2026, 9:33 PM
কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান
এফএনএস বিদেশ:
কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে ইরান| গতকাল শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করে| বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং কৌশলগত জ্বালানি সরবরাহে ব্যবহৃত কয়েকটি বিমান ধ্বংস করা হয়েছে| খবর আল জাজিরার| তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি| আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন শত্রু এবং এ অঞ্চলে তাদের ঘাঁটির ¯^াগতিক দেশগুলোকে জানা উচিত, রেড লাইন অতিক্রম করে মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার মূল্য অত্যন্ত কঠিন ও ভয়াবহ হবে|’ বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ‘শত্রুপক্ষ যদি এই ধারা অব্যাহত রাখে, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে| সেই জবাব ইতিহাসের যুদ্ধগুলোর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে|’ এর আগে, ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে ইরান| গতকাল শুক্রবার ভোরে পরিচালিত এই অভিযানে আইআরজিসির নৌ ইউনিট অংশ নেয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...