প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 17 Jul 2026, 9:31 PM
ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি জর্ডানের মার্কিন বিমানঘাঁটিতে
এফএনএস বিদেশ:
মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা চালিয়েছে ইরান| দেশটির এ হামলায় জর্ডানে থাকা একটি মার্কিন বিমানঘাঁটিকেও নিশানা করা হয়েছে| এতে ঘাঁটিতে থাকা একাধিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে| গতকাল শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে| ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, গত রাতের মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে মোতায়েন থাকা মার্কিন সামরিক বিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে| এসব বিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে| এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বেশ কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে| এছাড়া আরও বেশ কয়েকটি বিমানের গুরুতর ক্ষতি হয়েছে| তারা জর্ডানের জনগণকে তাদের দেশে থাকা ‘আমেরিকান ¯^ার্থে’ আঘাত হানার আহ্বানও জানিয়েছে| টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আইআরজিসির এ দাবির বিষয়ে জর্ডান বা মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি| এর আগে জর্ডান জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে| তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি| এদিকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের তিনটি সেতু, একটি রেলস্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে| তবে ইরানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, মার্কিন হামলায় দেশটির আরও কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে| এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই-লেঙ্গেহ, বন্দর-ই-খামির, বন্দর আব্বাস শহর এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় আকারের বিমান অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী| ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই-খামির শহরে অবস্থিত| এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও একটি বিদ্যুৎকেন্দ্রও মার্কিন হামলার শিকার হয়েছে| হরমুজগান প্রদেশে সড়ক, রেলপথ ও বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে| ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, গত বৃহস্পতিবার হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দর মার্কিন হামলায় বিধ্বস্ত হয়েছে| এছাড়া কিশ দ্বীপে বিমান অভিযানের কারণে হরমুজগান প্রদেশের কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়| সূত্র: টাইমস অব ইসরায়েল
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...