কানসাসে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হাসল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১০ জনের লড়াকু সুইসদের অতিরিক্ত সময়ে আর কোনো সুযোগ দেয়নি লিওনেল মেসির দল। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের জোড়া আঘাতে ৩-১ ব্যবধানের দুর্দান্ত জয়ে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কেটেছে আলবিসেলেস্তেরা। এই জয়ে শিরোপা ধরে রাখার মিশনে শেষ চারে পা রাখল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Jul 2026, 12:47 PM
৩ে-১ গোলে সু্ইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা
কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে শেষ চারে আর্জেন্টিনার সামনে এবার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল ইংল্যান্ড। আগামী ১৬ জুলাই আটলান্টায়, বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি।
এবারের বিশ্বকাপে তুলনামূলক সহজ দলের বিপক্ষে খেলে এতদূর আসলেও আর্জেন্টিনার যাত্রাটা মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখলেও প্রতিটি ম্যাচেই দিতে হয়েছে কঠিন পরীক্ষা।
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড অবশ্য আগেই নিজেদের টিকিট নিশ্চিত করে রেখেছিল। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দমে যায়নি আধুনিক ফুটবলের জনক ইংলিশরা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়ে সেমির মঞ্চে পা রাখে তারা। এবার ফাইনালে যাওয়ার মহালড়াইয়ে হ্যারি কেইনদের মুখোমুখি হতে হচ্ছে আলবিসেলেস্তেদের। মাঠের এই ঐতিহাসিক লড়াই দেখতে এখন মুখিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...