প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jul 2026, 12:45 PM
নিরাপদ ও শান্তিপূর্ণ বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়াই লক্ষ্য-এমপি জসিম উদ্দিন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে| আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে|
শনিবার (১১ জুলাই) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
জসিম উদ্দিন জসিম বলেন, ‘আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন| আমি সেই দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি| এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে সড়ক, জনপথ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মাদক, চোরাচালান, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে কাজ চলছে| আমার নির্বাচনী এলাকার মানুষ শান্তিপ্রিয়| তাদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়ে তোলাই আমার লক্ষ্য|’
তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে| তাই মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন|
কিশোর গ্যাং ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, সমাজে অপরাধপ্রবণতা কমাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমšি^তভাবে দায়িত্ব পালন করতে হবে| পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধ থেকে দূরে রাখতে হবে|
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, ¯^াস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে| উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন|
মতবিনিময় সভা সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন|
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, এনামুল হক মাসুদ সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রিপন ভূইয়া, শাহজাহান সাজু, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্যসচিব এনামুল হক সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, উপজেলা ¯ে^চ্ছাসেবক দলের আহবায়ক আকরামুল ইসলাম, সদস্যসচিব মো. তাজুল ইসলাম মিঠু, ওলামা দলের সদস্যসচিব মো. মোবারক হোসাইন, মৎস্যজীবী দলের আহ্বায়ক সার্জেন শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্যসচিব ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...