...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মিথ্যা গুজবে কান দিবেন না।। ⁜ ব্রাহ্মণপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৩, থানায় মামলা ⁜ চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Jul 2026, 9:39 PM

...
ভারতকে পাত্তা না দিয়ে ইংল্যান্ডের সিরিজ জয় News Image


ভারতকে কোনোরকম পাত্তাই দিচ্ছে না ইংল্যান্ড| এবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা| দারুণ এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড, এগিয়ে গেছে ৩-০ ব্যবধানে| ব্রিস্টলে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত| ওপেনিং জুটিতে অভিষেক শর্মা এবং ˆবভব সূর্যবংশী মিলে তোলেন ২৩ রান| ১টি করে চার এবং ছক্কায় সূর্যবংশী তোলে ১০ বলে ১৫ রান| তাকে বিদায় করে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন পেসার জফরা আর্চার| তিনে নেমে অভিষেক শর্মার সাথে যোগ দেন ঈশান কিষাণ| ৬ বলে ৪ রানের ইনিংস খেলে দলের ৩৩ রানের মাথাতে বিদায় নেন ঈশান| পাওয়ারপ্লেটা অত ভালোভাবে কাজে লাগাতে পারেনি ভারত| ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে তুলেছে ৪৪ রান| পাওয়ারপ্লে শেষেই থেমেছেন ওপেনার অভিষেক| ১৪ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন এই ওপেনার| এরপর ক্রিজে জুটি বাঁধেন শ্রেয়াস আইয়ার এবং শিভাম দুবে| শক্ত হাতে দলের হাল ধরেছেন অধিনায়ক আইয়ার| কার্যকরী ব্যাটিংয়ে সামাল দিয়েছেন পরিস্থিতি| দুবে কিছুটা সংগ্রাম করেছেন| তবে রানও বের করেছেন| সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন আইয়ার| দুবে ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান| ফিফটি ছুঁয়েছেন অধিনায়ক আইয়ার| ফিফটির পরেও চালিয়েছেন আগ্রাসী ব্যাটিং| এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত টিকে ছিলেন শ্রেয়াস আইয়ার| বাকিদের মধ্যে ৮ বলে ১১ রান করেছেন তিলক ভার্মা| সমান বলে ৫ রান করেন ওয়াশিংটন সুন্দর| নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত| ৪৯ বলে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন শ্রেয়াস আইয়ার| ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন জফরা আর্চার এবং জশ টাং| উইল জ্যাকস এবং আদিল রশিদ ১টি করে উইকেট নিয়েছেন| জবাব দিতে নেমে দলের ১৩ রানের মাথাতেই ভেঙেছে ইংল্যান্ডের ওপেনিং জুটি| ৮ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান জস বাটলার| তবে টিকে থাকা ওপেনার ফিল সল্ট এবং তিনে নামা অধিনায়ক হ্যারি ব্রুক মিলে শক্ত হাতে পরিস্থিতি সামাল দেন| শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন ব্রুক| সল্টও ছিলেন দারুণ সাবলীল| দুজনের কার্যকরী ব্যাটিংয়ে দ্রুত রান বের করেছে ইংল্যান্ড| পাওয়ারপ্লের ফায়দাও লুটেছে সুদে-আসলে| ৬ ওভারে বাটলারের উইকেট হারিয়ে ৬২ রান তোলে ইংল্যান্ড| পাওয়ারপ্লে শেষেও চলেছে সল্ট-ব্রুকের উইলোবাজি| দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছে ইংলিশরা| উইকেটের চারপাশে দারুণ সব শট খেলেছেন সল্ট-ব্রুক| বের করেছেন বাউন্ডারি| সুযোগ বুঝে সিঙ্গেলস-ডাবলস নিয়েছেন| দলের রানের চাকা ছিল সচল| ভারতীয় বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন দুজন| মাত্র ২১ বলে ফিফটি ছুঁয়েছেন হ্যারি ব্রুক| ফিফটির পরেও চালিয়েছেন তাণ্ডব| ব্রুকের পর ফিফটি ছুঁয়েছেন ফিল সল্টও| দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত জয়ের দিকে ছুটেছে ইংল্যান্ড| শেষ দিকে আর উইকেটও পড়েনি| হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে গেছে ইংলিশরা| ৩৭ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে ইংল্যান্ড| ৩৫ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক| অন্যদিকে ৪২ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন ফিল সল্ট| ভারতের হয়ে ১ উইকেট শিকার করেছেন আর্শদ্বীপ সিং| বাকিরা হাত ঘোরালেও উইকেটের দেখা পাননি| চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড| প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল| এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করলো ইংলিশরা|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক...

বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরুড়া প্রতিনিধি.বরুড়ার  হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গতকাল ১১-অক্টোবর রোজ সোমবার সকা...

লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনু...

​নিজেস্ব প্রতিবেদকশারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁ...

“১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
“১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”

নাজমুল করিম ফারুকপ্রতিমা তৈরীর ক্ষেত্রে অনেক সর্তকতা অবলম্বন করতে হয়। মাটির কাঠামো থেকেশুরু করে তুলি...

কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১২ অক্টোবর: কুমিল্লা সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে আগামীকাল মঙ্গলবার (১৩ অক...

বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সামাজিক ও মানবিক সংগঠন ‘মা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
➤ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মিথ্যা গুজবে কান দিবেন না।।
➤ ব্রাহ্মণপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৩, থানায় মামলা
➤ চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir