প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jul 2026, 12:03 AM
ভিক্ষুক পুনর্বাসনে সম্পদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
কুমিল্লা: ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুমিল্লায় ভিক্ষুক পুনর্বাসনে সম্পদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুলাই ২০২৬) কুমিল্লা জেলা সমাজসেবা কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এবং শহর সমাজসেবা কার্যালয়, কুমিল্লার আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তি নিরসন এবং অসহায় মানুষের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপকারভোগীদের মাঝে বিভিন্ন ধরনের সম্পদ ও সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিরা বিকল্প কর্মসংস্থানের সুযোগ পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক...
বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
বরুড়া প্রতিনিধি.বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গতকাল ১১-অক্টোবর রোজ সোমবার সকা...
লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনু...
নিজেস্ব প্রতিবেদকশারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁ...
“১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
নাজমুল করিম ফারুকপ্রতিমা তৈরীর ক্ষেত্রে অনেক সর্তকতা অবলম্বন করতে হয়। মাটির কাঠামো থেকেশুরু করে তুলি...
কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১২ অক্টোবর: কুমিল্লা সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে আগামীকাল মঙ্গলবার (১৩ অক...
বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সামাজিক ও মানবিক সংগঠন ‘মা...