প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 7 Jul 2026, 8:52 PM
সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা
এফএনএস বিদেশ:
হরমুজ প্রণালিতে ইরানের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে চলাচলের চেষ্টা করায় একটি তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম| তবে এ ঘটনায় এখনো কোনো ইরানি কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেননি| এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা (ইউকেএমটিও)জানিয়েছে, ওমানের লিমা উপকূলের কাছে একটি তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে| হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়| ইউকেএমটিও জানায়, ওমানের লিমার আট নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে| জাহাজটি ওই সময় দক্ষিণ দিকে যাচ্ছিল| সংস্থাটি আরো জানায়, ওই ক্ষেপণাস্ত্র ট্যাংকারের বাম দিকে (পোর্ট সাইড) আঘাত করে| তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি| কোনো পরিবেশগত ক্ষতির আশঙ্কাও নেই বলে জানানো হয়েছে| ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্যাঙ্কারটি মার্কিন নৌবাহিনীর সহায়তায় হরমুজ প্রণালির ওমান উপকূলীয় রুট দিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল| প্রতিবেদনে বলা হয়, জাহাজটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল| কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার পরই ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়| এর আগে ইরান হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের জলসীমা ঘেঁষা পথ ব্যবহারকারী জাহাজগুলোকে সতর্ক করেছিল| তেহরানের পক্ষ থেকে বলা হয়, এই রুট দিয়ে চলাচল করতে হলে ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমš^য় করে অনুমতি নিতে হবে| তবে হামলার সময়, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা জাহাজটির বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি| ইরানি কর্তৃপক্ষও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি| সূত্র: আল-জাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...