প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2025, 11:49 AM
কর্ণেল আজিম মানুষের কল্যাণে কাজ করে গেছেন -দোলা
আবুল কালাম আজাদ
কুমিলা - ৯ (লাকসাম - মনোহরগঞ্জ ) আসনের বিএনপির দলীয় প্রয়াত এমপি কর্ণেল ( অব.) এম, আনোয়ারুল আজিমের শোকসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তরদা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় উত্তরদা হাইস্কুল মাঠে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত এমপি কর্ণেল ( অব.) এম, আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা।
এসময় তিনি বলেন-আমার বাবা কর্ণেল ( অব.) এম. আনোয়ারুল আজিম মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত মানুষের কল্যানে কাজ করেছেন।বাবার আর্দশ আমাকে রাজনীতিতে অনুপ্রানিত করেছে। ইনশাআল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো ( লাকসাম - মনোহরগঞ্জ) মানুষের কল্যানের জন্য কাজ করে যাবো।
তিনি বলেন- এই উত্তরদা হাইস্কুল মাঠে আপনাদের নেতা কর্ণেল আজিম ওনার জীবনের শেষ বক্তব্য দিয়েছেন। আমি তাঁর মেয়ে হিসেবে সেই মাঠেই প্রথম বক্তব্য শুরু করেছি।পরে তিনি আগত সকলকে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করার আহবান জানান।
উত্তরদা ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব ইসলাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত শোকসভায় প্রধান বক্তা ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মুহাম্মদ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মুহাম্মদ আমির হোসেন, সাবেক এমপি'র পিএস মোঃ শাহদাত হোসেন, কুমিল্লা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম লালু, লাকসাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্লাহ্, উত্তরদা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ এম, শরিফ হোসেন, অধ্যাপক মোঃ আবুল কালাম, পীরজাদা কামরুল বারী মামুন, প্রবাসি ও লাকসাম উপজেলা যুবদল নেতা মুহাম্মদ দিদার হোসেন, আবদুল আউয়াল মেম্বার, উত্তরদা ইউনিয়ন বিএনপি নেতা মাষ্টার জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম মোহন, লাকসাম উপজেলা যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মোরশেদ আলম মুশু, মনির হোসেন প্রমুখ।পরে শোক সভায় আগত সকল নেতাকর্মীকে নিয়ে কর্ণেল ( অব.) এম. আনোয়ারুল আজিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। শোকসভাটি জনস্রোতে জনসভায় রুপান্তরিত হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...