প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Jul 2026, 8:14 PM
খামেনির জানাজা ও শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল
এফএনএস বিদেশ:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে রাজধানী তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে| ইরানি কর্তৃপক্ষের ধারণা, এ অনুষ্ঠানে এক কোটিরও বেশি মানুষ অংশ নিতে পারেন| বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতারাও এতে যোগ দিয়েছেন|তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই গণশ্রদ্ধা অনুষ্ঠানে ভোর থেকেই মানুষের সমাগম শুরু হয়| রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এ অনুষ্ঠানে খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সামরিক কর্মকর্তারা|গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে জানানো হয়| এরপর থেকেই দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে|এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে| ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে| তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবকাঠামো ও যোদ্ধারা| যদিও গত মাসে লেবাননের সঙ্গে সংঘাত অবসানের একটি কাঠামোগত চুক্তিতে সম্মত হয়েছিল দেশটি|লেবাননের ¯^াস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩০১ জন নিহত এবং ১২ হাজার ১৯৯ জন আহত হয়েছেন|অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার খবর পাওয়া গেছে| তুবাস, হেবরনের আশপাশ, বেথলেহেমের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং রামাল্লাহর উত্তর-পূর্বাঞ্চলে এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে|মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে|সূত্র: আলজাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্...
আয়েশা আক্তারকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাস...
তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা...
এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্...
মো.জাকির হোসেনকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অ...
মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিব...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমালদ্বীপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজ...
ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার...