প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 4 Jul 2026, 8:11 PM
আমিরের বিয়ে আজ, অতিথি থাকবেন কারা
এফএনএস বিনোদন:
বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন| আজ রোববার দীর্ঘদিনের সঙ্গী গৌরী স&প্র্যাটকে বিয়ে করবেন তিনি| তবে তারকাখচিত জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, একেবারেই ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হবে এই বিয়ে| পরিবার, ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের অল্প কয়েকজনকে নিয়ে ১০০ থেকে ১৫০ জন অতিথির উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা| ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মু¤^াইয়ে আমির খানের নিজ বাসভবনেই ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ অনুযায়ী আইনি প্রক্রিয়ায় বিয়ে অনুষ্ঠিত হবে| আনুষ্ঠানিকতা দুপুরের আগেই শেষ হওয়ার কথা রয়েছে| এরপর অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে| চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে গৌরী স&প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান| এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়| বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখতে চলেছেন এই বলিউড তারকা| জানা গেছে, জুন মাস থেকেই নীরবে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি| অতিথি তালিকায় থাকছেন আমির খানের দুই প্রাক্তন স্ত্রী, তিন সন্তান এবং তার বোনদের পরিবারের সদস্যরা| পাশাপাশি নির্মাতা আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানিসহ চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে| অন্যদিকে, শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়| তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, মূল অনুষ্ঠান শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন| বিয়ের আয়োজনের প্রতিটি বিষয়েই ব্যক্তিগত ছোঁয়া রাখতে চেয়েছেন আমির ও গৌরী| একটি সূত্রের ভাষ্য, “অতিথির তালিকা থেকে শুরু করে মধ্যাহ্নভোজের মেনু পর্যন্ত সবকিছুই নিজেরা ঠিক করেছেন তারা|” শুধু তাই নয়, নিজেদের পছন্দের খাবার দিয়ে মেনু সাজানোর পাশাপাশি রান্নার প্রস্তুতিও তারা নিজেরাই তদারকি করছেন| যদিও মেনুতে ঠিক কোন কোন পদ থাকছে, তা এখনও প্রকাশ করা হয়নি| দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনায় আসা আমির খান এবারও জমকালো আয়োজনের বদলে পরিবারের সদস্য ও কাছের মানুষদের নিয়েই নতুন পথচলা শুরু করতে চাইছেন| সেই কারণেই তার তৃতীয় বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের কৌতূহলও তুঙ্গে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...