...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 Jun 2026, 8:11 AM

...
কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত News Image

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি‎

‎ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার আসর ফিফা বিশ্বকাপ। ২০২৬ সালের এই ফিফা বিশ্বকাপের আবহে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ ম্যাচে কুবির কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
‎
‎সোমবার (২২ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল। এ সময় খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীরা।
‎
‎
‎জানা যায়, ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠা ম্যাচে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের প্রায় ২০ মিনিটে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোয়েব গোল করে ব্রাজিলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। তাঁর এ গোলে ব্রাজিল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এক গোল পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।
‎
‎
‎দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা মেলেনি। পরে রেফারি অতিরিক্ত পাঁচ মিনিট সময় যোগ করেন। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে কর্নার কিকের সুযোগ পায় আর্জেন্টিনা। সেই সুযোগ কাজে লাগিয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আমীর গোল করে দলকে সমতায় ফেরান। ফলে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে (ড্র) সমতায় শেষ হয়।
‎
‎
‎ম্যাচ উপভোগ করতে আসা আর্জেন্টিনা দলের সমর্থক শাহাদাত হোসেন রাফি বলেন, 'খেলাটি শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। দুই দলের সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে খেলা শুরু হয় এবং শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ের মাধ্যমে শেষ হয়। পুরো সময়জুড়ে দুই দলের সমর্থকরা আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সবাই খেলাটি উপভোগ করেন। শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, আরও জোরদার করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করা হবে।'
‎
‎
‎কুবি ছাত্রদলের আহ্বায়ক ও ব্রাজিল সমর্থক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'বাংলাদেশজুড়ে বর্তমানে ফুটবল বিশ্বকাপের আমেজ বিরাজ করছে। সেই উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে শিক্ষার্থীদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে কুবি ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও বিশ্বকাপের এই আনন্দ ও আমেজ  ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। '
‎
‎
‎
‎
‎স্পোর্টস ক্লাবের সভাপতি এইচ. এম পিয়াস বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের উদ্যোগে আজ আয়োজন করা হয়েছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল এর এক প্রীতি ফুটবল ম্যাচ। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ক্যাম্পাসের খেলোয়াড়দের নিয়ে আমরা এই আয়োজন করেছি।
‎
‎
‎তিনি আরো বলেন, সারা বাংলাদেশজুড়ে এমন বন্ধুত্বপূর্ণ ম্যাচগুলো যেমন মানুষকে একত্রিত করছে, তেমনি আমাদের মাঝেও তৈরি হচ্ছে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য আর খেলাধুলার প্রতি নতুন ভালোবাসা। এটা শুধু একটা ম্যাচ নয়, বরং খেলোয়াড়দের আবার মাঠে ফেরানোর এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব জাগিয়ে তোলার এক সুন্দর উপলক্ষ।যারা সময় করে খেলা দেখতে এসেছেন, উৎসাহ দিয়েছেন এবং এই আয়োজনকে সফল করেছেন— কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।'


ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir