প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 23 Jun 2026, 8:11 AM
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম(৫১) কে গ্রেপ্তার করেছে পুলিশ| রবিবার (২১ জুন) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুমিল্লা কোতয়ালী থানাধীন মগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে| গ্রেপ্তারকৃত মোঃ নজরুল ইসলাম উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে| তিনি বাংলাদেশ আওয়ামিলীগ মুরাদনগর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও কুমিল্লা
জেলা পরিষদের সাবেক সদস্য| পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নজরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করা সহ দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মদদ দিয়ে আসিতেছে| গত ১৫ ডিসে¤^র ২০২৫ খ্রিঃ উক্ত আসামীসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সংঘটনের নেতাকর্মীগণ মুরাদনগর টু রামচন্দ্রপুর রোডে জলিল মিয়া মসজিদ এলাকায় লাঠিসোটা নিয়ে মিছিল করিয়া বিভিন্ন ধরনের স্নোগান দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় বলে তার বিরুদ্ধে মুরাদনগর থানায় পৃথক মামলা রুজু করা হয়| রবিবার অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি বিশেষ টিম| মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন চৌধুরী জানান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে| একই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|
আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে এবং মামলার অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...