প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:23 AM
মুরাদনগরে অনুমোদনহীন ভেজাল খাদ্য তৈরীর অপরাধে জরিমানা
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে বিএসটিআই এর অনুমতি ব্যাতীত নিম্নমানের এবং পচা কাঁচামাল ব্যবহার করে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত করায় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
এসময় বিএসটিআই এর অনুমতি ব্যাতিত নিম্নমানের এবং পচা কাঁচামাল ব্যবহার করে নোংরা পরিবেশে জুস, সস, সয়া সস, ট্যাং, ভিনেগার, জেলি ইত্যাদি ভেজাল খাদ্য তৈরি করার অপরাধে কারখানার মালিক মো: রাকিবকে ১ লাখ টাকা অর্থদ- এবং তিন মাসের কারাদ- প্রদান করা হয়েছে। পাশাপাশি উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...