প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 20 Jun 2026, 8:42 PM
‘পুষ্পা ২’ পদদলন মামলা, আদালতে হাজিরার নির্দেশ আল্লু অর্জুনকে
এফএনএস বিনোদন: ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনের ঘটনায় আদালতে হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন| ভারতের হায়দরাবাদের নামপল্লি আদালত ‘সন্ধ্যা থিয়েটার পদদলন’ মামলায় আগামীকাল সোমবার তাকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন| আল্লু অর্জুনের আইনজীবীরা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিনেতাকে ২২ জুনের শুনানিতে উপস্থিত থাকতে হবে| তবে চলমান বিচারিক প্রক্রিয়ার কারণে মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তারা| ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৪ ডিসে¤^র| সেদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার বিশেষ প্রদর্শনী উপলক্ষে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে| এ সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় রেবতী নামে এক নারী নিহত হন| গুরুতর আহত হন তার ছেলে শ্রীতেজ, যিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন| তদন্তে নেমে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে| তদন্তকারীদের দাবি, আল্লু অর্জুনের আগমন সম্পর্কে আগে থেকেই অবগত থাকা সত্ত্বেও দর্শকদের নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ| এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়| চিক্কাডপল্লি পুলিশ মামলায় আল্লু অর্জুনকে ১১ ন¤^র আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছে| অভিযোগপত্রে তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, কয়েকজন বাউন্সার এবং থিয়েটার কর্তৃপক্ষসহ মোট ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে| অন্য এক প্রতিবেদনে মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের তথ্যও উঠে এসেছে| আদালত অভিযোগপত্র গ্রহণ করে সংশ্লিষ্টদের তলব করেছে এবং আগামী সপ্তাহ থেকে মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে| এদিকে দুর্ঘটনার পর থেকে আহত শ্রীতেজের পরিবারের পাশে থাকার চেষ্টা করছে আল্লু অর্জুনের পরিবার| সম্প্রতি অভিনেতার বাবা আল্লু অরবিন্দ ও স্ত্রী স্নেহা রেড্ডি শ্রীতেজের পরিবারের সঙ্গে দেখা করেন| তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ^াস দেন| ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শ্রীতেজের ছোট বোনের লেখাপড়ার ব্যয় বহনের প্রতিশ্রুতিও দিয়েছে পরিবারটি| পাশাপাশি ‘পুষ্পা ২’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তার চিকিৎসা ব্যয়ের একটি অংশ বহন করা হচ্ছে| দুর্ঘটনার পর দীর্ঘ সময় শ্রীতেজ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন| শ^াসকষ্ট ও স্নায়বিক জটিলতার কারণে কয়েক সপ্তাহ তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়| প্রায় পাঁচ মাস নিবিড় পরিচর্যার পর ২০২৫ সালের এপ্রিল মাসে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...