...
শিরোনাম
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ⁜ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ⁜ নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার ⁜ কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার ⁜ দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের ⁜ পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় ⁜ কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা ⁜ জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সতর্ক থাকার আহ্বান ⁜ নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মুন্নী ইসলামের মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, শিশু উদ্ধার ⁜ রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দোলনা ও ইনডোর গেমসের উদ্বোধন ⁜ চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন গ্রেফতার ⁜ লালমাইয়ে রাতের অন্ধকারে পাঁচ শতাধিক ফলজ গাছ কর্তন করেছে দুবৃত্তরা ⁜ লালমাইয়ে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন ⁜ বাঞ্ছারামপুরে দলবেঁধে পুলিশের উপর হামলা। পুলিশসহ আহত ⁜ কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগীতানুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণ ⁜ কুবির শিক্ষার্থী শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন ⁜ কুমিল্লা কেটিসিসি এ লিমিটেড নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত মো: শাহজাহান সিরাজ। ⁜ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 20 Jun 2026, 8:52 AM

...
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয় News Image

প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে তখন। দারুণ ফিনিশিংয়ে গোল করে কোমর দুলিয়ে নেচে উদযাপন করলেন ভিনিসিউস। ধারাভাষ্যকার বললেন, “ফিলাডেলফিয়ায় ফিরে এসেছে সাম্বার ছন্দ….।” প্রথমার্ধে তিন গোলের পর মনে হচ্ছিল, সাম্বার তালে হয়তো আরও জ্বলে উঠবে ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ততটা ধার আর দেখা গেল না। হলো না আর কোনো গোল। তবে শেষ পর্যন্ত স্বস্তিই পাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রথম জয় তো ধরা দিল!

বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল। জোড়া গোল করেন মাতেউস কুইয়া, বাকি গোলটি আসে ভিনিসিউস জুনিয়রের পা থেকে। জাতীয় দলের জার্সিতে প্রত্যাশা পূরণ করতে না পারায় বরাবরই সমালোচিত রেয়াল মাদ্রিদের এই তারকা বিশ্ব আসরে এবার গোল পেলেন টানা দুই ম্যাচে।

মরক্কোর বিপক্ষে ড্রয়ের শুরুর পর এই জয়ে গ্রুপের শীর্ষে এখন কার্লো আনচেলত্তির দল।

ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ব্রাজিল। দানিলোর পা মাড়িয়ে চতুর্থ মিনিটেই হলুদ কার্ড দেখে ব্রাজিলের আর্কাস। পরের মিনিটে হাইতির গোলকিপার গোল কিক নিতে একটু দেরি করায় ফিফার নতুন নিয়ম অনুযায়ী কর্নার পায় ব্রাজিল। যদিও তা কাজে লাগাতে পারেনি তারা।

অষ্টম মিনিটে বাঁ প্রান্তে সাময়িকভাবে ভারসাম্য হারানোর পর ভিনিসিউস সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ান এবং তাকে মার্কিং করা ফুটবলারকে পুরোপুরি হতচকিত করে দ্রুতগতিতে এগিয়ে বক্সে ঢুকে পড়েন। কিন্তু এরপরই হারিয়ে ফেলেন বলের নিয়ন্ত্রণ।

ত্রয়োদশ মিনিটে রাফিনিয়া জালে বল পাঠালেও গোল হয়নি অফসাইডের কারণে।

ব্রাজিলের আক্রমণের স্রোত বইতে থাকে। অষ্টাদশ মিনিটে ডান দিক থেকে রাফিনিয়া বক্সে একটি জোরাল শট নেন। হাইগির গোলকিপার বলটি ঘুষি মেরে নিরাপদ করতে পারেননি। বল চলে যায় বক্সের বাঁ দিকে ভিনিসিউসের কাছে। এই ফরোয়ার্ড ডান দিকে ওপরে শট নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার শট প্রতিহত হয়ে কর্নার হয়। কাজে লাগানো যায়নি নেই কর্নারও।

২২তম মিনিটে রাফিনিয়ার চিপ দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়। যদিও তিনি অফসাইড ছিলেন।

সুযোগ হাতছাড়ার ভিড়েও বোঝা যাচ্ছিল, যে কোনো সময় গোল আসবে। সেই গোল ধরা দেয় ২৩তম মিনিটে। যদিও তা খুব দর্শনীয় কিংবা গোছানো ছিল না।

যথারীতি ব্রাজিলের আরেকটি আক্রমণ থেকে হাইতির বক্সে জটলা তৈরি হয়, তাদের ডিফেন্ডাররা পরস্পরের ওপর পড়ে যান। কুইয়া কোনোরকমে বল ঠেলে দেন। হাইতির একজনের গায়ে লেগে দিক পরিবর্তন করে বলটি তার শরীরে রিবাউন্ড হয়ে জালে প্রবেশ করে।

সৌভাগ্যের স্পর্শই বলা যায়!

পরের গোলটি ছিল দেখার মতোই। মাঝমাঠের একটু ওপর থেকে বল নিয়ে দ্রুতগতিতে এগিয়ে প্রতিপক্ষের তিনজনের মধ্য দিয়ে দারুণ পাস দেন ভিনিসিউস। বল ধরে বক্সে ঢুকে প্রায় ‘রং ফুটেড’ হয়ে যাচ্ছিল কুইয়ার। কিন্তু সামলে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে বল জালে পাঠিয়ে দেন। গোলকিপারের কোনো সুযোগই ছিল না।

গোলের পর সতীর্থদের নিয়ে নতুন ধরনের এক নাচ দিয়ে উদযাপন করেন ম্যানচেস্টার ইউনাটেডের ফরোয়ার্ড।

৩৯তম মিনিটে চোট পেয়ে উঠে যান রাফিনিয়া। ধারাভাষ্যকাররা বলছিলেন, হয়তো সতর্কতার জন্যই বার্সেলোনার ফরোয়ার্ডকে তুলে নিচ্ছেন কোচ। তবে কারও সঙ্গে লেগে বা দৃশ্যমান কোনো ঘটনায় এই চোট হয়নি। যেটির মানে, হ্যামস্ট্রিংয়ে টান লাগতে পারে তার। অনেক সময় এটি গুরুতর হয়ে থাকে। তার বদলে নামেন তরুণ প্রতিভা হায়ান।

৪৫ মিনিট শেষে যোগ করা হয় ছয় মিনিট। এর তৃতীয় মিনিটে গোল পান ভিনিসিউস। নিজেদের অর্ধ থেকে হাইতির হাই-লাইন ডিফেন্সের ওপর দিয়ে দারুণ বুদ্ধিদীপ্ত ও নিখুঁত চিপ করেন লুকাস পাকেতা। বল ধরে ভিনিসিউস দ্রুত ঢুকে যান বক্সে। আগুয়ান গোলকিপারের পায়ের নিচ দিয়ে ঠাণ্ডা মাথায় বল পাঠিয়ে দেন গন্তব্যে।

দ্বিতীয়ার্ধের শুরুতে হাইতি চেষ্টা করে কিছু আক্রমণের। তবে ব্রাজিলের রক্ষণকে বিপাকে ফেলতে পারেনি খুব একটা। উল্টো ৫৫তম মিনিটে বিপজ্জনকভাবে বক্সে ঢুকে যান ভিনিসিউস। তবে এবার তাকে শট নেওয়ার জায়গা দেননি হাইতির ডিফেন্ডাররা।

পরের মিনিটে হাইতির একটি আক্রমণে বক্সের জটলা থেকে হেড করেন দমিনিক সিমোঁ। তবে বদলি নামা মিডফিল্ডারের হেডে ছিল না জোর। আলিসন বেকার বল ধরে নেন সহজেই।

এরপরই পাল্টা আক্রমণে দারুণ সুযোগ তৈরি করেন ভিনিসিউস। বাঁ প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে একদম গোলমুখে বল বাড়ান তিনি। প্রয়োজন ছিল স্রেফ টোকা দিয়ে বল জালে ঢুকিয়ে দেওয়া। কিন্তু সময়মতো ঠিক জায়গায় যেতে পারেননি হায়ান।

হাইতি সেরা সুযোগটি পায় ৬৪তম মিনিটে। কর্নার থেকে অনেকটা লাফিয়ে হেড করেন রিকার্ডো আদে। দারুণ রিফ্লেক্সে তা ফিরিয়ে দেন বেকার। তবে দলকে পুরো বিপদমুক্ত করতে পারেননি ব্রাজিলের গোলকিপার, বল ভেসে ওঠে ওপরে। ছুটে এসে ওভারহেড কিকে দলকে রক্ষা করেন দানিলো।

৬৫তম মিনিটে কুইয়া ও পাকেতাকে উঠিয়ে এন্দ্রিক ও গাব্রিয়েল মার্তিনেল্লিকে নামান কোচ।

তিন মিনিট পরই দৃশ্যপটে দেখা যায় মার্তিনেল্লিকে। ভিনিসিউসের নান্দনিক ব্যাক হিল থেকে তার জোরাল শট ক্রসবারে লেগে ফেরত আসে। তবে এমনিতেও তা গোল হতো না। অফসাইডের পতাকা তোলেন সহকারী রেফারি।

৭৫তম মিনিটে হায়ানের চমৎকার পাস থেকে দগলাসের জোরাল শট ক্রসবারের একটু ওপর দিয়ে চলে যায়।

দুই মিনিট পর হায়ানের আরেকটি ভালো পাস থেকে হাইতির গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে উদযাপন শুরু করেন এন্দ্রিক। কিন্তু বিশ্বকাপ অভিষেকে তাকে হতাশ হয়ে থামতে হয় অফসাইডের বাঁশি শুনে।



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...

মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি  প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...

মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...

নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...

মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...

কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...

দেবিদ্বারে জুলাই গেজেটে নাম  ওঠেনি আহত ছাত্রদল নেতা ও  সাংবাদিকসহ চারজনের
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবা...

মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃজুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়...

পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...

কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
➤ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
➤ নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
➤ কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
➤ দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের
➤ পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়
➤ কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা
➤ জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সতর্ক থাকার আহ্বান
➤ নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মুন্নী ইসলামের মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, শিশু উদ্ধার
➤ রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দোলনা ও ইনডোর গেমসের উদ্বোধন
➤ চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন গ্রেফতার
➤ লালমাইয়ে রাতের অন্ধকারে পাঁচ শতাধিক ফলজ গাছ কর্তন করেছে দুবৃত্তরা
➤ লালমাইয়ে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন
➤ বাঞ্ছারামপুরে দলবেঁধে পুলিশের উপর হামলা। পুলিশসহ আহত
➤ কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগীতানুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণ
➤ কুবির শিক্ষার্থী শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
➤ কুমিল্লা কেটিসিসি এ লিমিটেড নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত মো: শাহজাহান সিরাজ।
➤ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir