প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2026, 11:21 PM
ঋণের বোঝা কাঁধে, শেষ সম্বলও লুটে নিল ডাকাতরা
নিজস্ব প্রতিবেদক
প্রবাস জীবনে ব্যবসায় ক্ষতির পর ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরেছিলেন মোশাররফ হোসেন| নতুন করে ঘুরে দাঁড়ানোর ¯^প্ন দেখছিলেন| কিন্তু সেই ¯^প্নে যেন আরও বড় আঘাত হানল ডাকাতদল| কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিমড়া গ্রামে তার বাড়িতে ডাকাতির ঘটনায় নগদ টাকা, ¯^র্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা|
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত বাড়ির গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে| পরে গৃহকর্তা মোশাররফ ও তার স্ত্রীকে বেঁধে ফেলে পুরো ঘর তছনছ করে| এ সময় ঘরে থাকা নগদ ১৬ হাজার টাকা, তার স্ত্রীর নাকফুলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রসাধনী সামগ্রী লুট করে নিয়ে যায় তারা|
মোশাররফ হোসেন জানান, মাত্র কয়েক ঘণ্টা আগে একটি সমিতির কার্যক্রম শেষে তিনি ১৬ হাজার টাকা পেয়েছিলেন| সেই টাকাও ডাকাতরা নিয়ে গেছে| তিনি বলেন, সাত মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছি| সেখানে ব্যবসায় লোকসান দিয়ে ঋণগ্রস্ত হয়ে দেশে আসি| এখনো আত্মীয়-¯^জন ও পরিচিতজনদের কাছে প্রায় ১৫ লাখ টাকা ঋণ রয়েছে| অনেক কষ্টে সংসার চালাচ্ছি| এর মধ্যেই যা ছিল, সব নিয়ে গেল|
স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরি-ডাকাতির ঘটনা দিন দিন বাড়ছে| আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতার অভাবেই অপরাধীরা সুযোগ পাচ্ছে| কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতির ঘটনার বিষয়ে অবগত আছি| বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...