প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Jun 2026, 9:58 PM
বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের পতাকা ও প্রতীক তুলে ধরলেন সঞ্জয়
এফএনএস স্পোর্টস:
ফিফা বিশ^কাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেবের পারফরম্যান্স ঘিরে আলোচনার ঝড় উঠেছে| কানাডার টরন্টোতে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে তিনি নিজের পোশাকে বাংলাদেশের জাতীয় প্রতীক ফুটিয়ে তুলে বিশ^মঞ্চে দেশের পরিচয় তুলে ধরেন| রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং জাতীয় পতাকার নকশা স¤^লিত তার জ্যাকেট ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে|
গত শুক্রবার টরন্টোর বিএমও ফিল্ডে কানাডা ও বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে সঞ্জয় অংশ নেন নোরা ফাতেহি ও ফরাসি পপ তারকা ভেজিড্রিমের সঙ্গে| পারফরম্যান্স চলাকালে বারবার নিজের পোশাকের দিকে ইঙ্গিত করে তিনি বাংলাদেশের প্রতীকগুলো তুলে ধরেন, যা দর্শক ও ফুটবলপ্রেমীদের নজর কাড়ে|
বিশ^কাপের মতো ˆবশি^ক আসরের এই উদ্বোধনী মঞ্চে বিভিন্ন দেশের তারকাদের অংশগ্রহণে গড়ে ওঠে এক সাংস্কৃতিক মেলবন্ধন| সেই আয়োজনেই বাংলাদেশের উপস্থিতি আলাদা মাত্রা পায় সঞ্জয়ের মাধ্যমে| তার এই উপস্থাপনাকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের গর্ব হিসেবে দেখছেন|
অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের তালিকায় ছিলেন কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা| ˆবচিত্র্যময় এই পরিবেশনা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে বিশ^মঞ্চে|
পারফরম্যান্স নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সঞ্জয় মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ^াসের সঙ্গে বাংলাদেশের প্রতীকগুলো প্রদর্শন করছেন| এতে আন্তর্জাতিক দর্শকদের কাছেও বাংলাদেশের উপস্থিতি নতুনভাবে আলোচনায় এসেছে| বিশ^কাপের এই আয়োজনে তার অংশগ্রহণ শুধু একটি পারফরম্যান্স নয়, বরং দেশের পরিচয় তুলে ধরার এক ব্যতিক্রমী প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...