...
শিরোনাম
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল ⁜ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া ⁜ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ ⁜ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল ⁜ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি ⁜ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ⁜ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী ⁜ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা ⁜ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার ⁜ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ⁜ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য ⁜ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ! ⁜ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ⁜ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ⁜ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী ⁜ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ⁜ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 Jun 2026, 9:46 PM

...
মার্কিন বিমান হামলায় ভেনেজুয়েলায় গ্যাং লিডার নিহত News Image

এফএনএস বিদেশ: 

ভেনেজুয়েলার কুখ্যাত ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র| যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলাভিত্তিক গ্যাং ত্রেন দে আরাগুয়ার এক কুখ্যাত নেতাকে হত্যা করেছে মার্কিন বাহিনী| গতকাল শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন| ট্রাম্প লিখেছেন, আমার নির্দেশে মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) নিনো গেরেরোকে হত্যা করতে প্রাণঘাতী সামরিক অভিযান চালিয়েছে| নিনো গেরেরোর পুরো নাম হেক্টর রুথেনফোর্ড গেরেরো ফ্লোরেস| তিনি দীর্ঘদিন ধরে ট্রেন দে আরাগুয়ার নেতৃত্ব দিয়ে আসছিলেন| এটি ল্যাটিন আমেরিকার অন্যতম কুখ্যাত অপরাধী চক্র হিসেবে পরিচিত| যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কুখ্যাত এ গ্যাংয়ের অপ্রথাগত যুদ্ধ চালানোর অভিযোগ রয়েছে| এটিকে ইসলামিক স্টেট (আইএস) সমপর্যায়ের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র| ট্রাম্প নিজের পোস্টে একটি ভিডিও যুক্ত করেছেন| এতে একটি সবুজ ভবন ও পাশের টিনশেড ধ্বংস হতে দেখা গেছে| পোস্টে তিনি বলেন, এই সামরিক অভিযানটি ভেনেজুয়েলায় আমাদের বন্ধুদের সাথে ঘনিষ্ঠভাবে সমš^য় করা হয়েছে| আমরা তাদের সঙ্গে খুব ভালোভাবে কাজ করছি| এর আগে গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসে যুক্তরাষ্ট্র| মাদুরোর বিরুদ্ধে এই গ্যাংয়ের সঙ্গে যোগসাজশে যুক্তরাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে| মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ট্রেন দে আরাগুয়া মূলত একটি জেলখানা-ভিত্তিক গ্যাং ছিল| এটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান গেরেরো| তাকে গ্রেফতারের যুক্তরাষ্ট্র লাখ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল| গেরেরোর নেতৃত্বে গ্যাংটি কল¤ি^য়া, ইকুয়েডর, পেরু এবং চিলিতে বিস্তার লাভ করে| গোষ্ঠীটি অভিবাসীদের কাছ থেকে চাঁদাবাজি, যৌন পাচার, ভাড়ায় খুন এবং অপহরণের অভিযোগ রয়েছে| গেরেরো দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন| ২০১২ সালে তিনি এক কারারক্ষীকে ঘুষ দিয়ে জেল থেকে পালিয়ে যান| এরপর ২০১৩ সালে আবারও ধরা পড়েন| ভেনেজুয়েলার আরাগুয়া রাজ্যের ‘তোকোরন কারাগারকে তিনি একটি বিনোদন কেন্দ্রে পরিণত করেন| কারাগারটিতে চিড়িয়াখানা, রেস্তোরাঁ, নাইটক্লাব, বেটিং শপ এবং সুইমিং পুলের মতো সুযোগ-সুবিধা ছিল| ২০২৩ সালের সেপ্টে¤^রে তৎকালীন প্রেসিডেন্ট মাদুরো ১১ হাজার সেনা পাঠিয়ে জেলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন| এ সময় গেরেরো আবার পালিয়ে যান| মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বলিভার রাজ্যের ¯^র্ণখনি, ক্যারিবীয় উপকূলের মাদক রুট এবং ভেনেজুয়েলা ও কল¤ি^য়া সীমান্তের গোপন পারাপার গেরেরোর নিয়ন্ত্রণে ছিল| এই গ্যাংটির বর্তমানে যু&ক্তরাষ্ট্রসহ অন্তত আট দেশে আধিপত্য রয়েছে| মার্কিন বাহিনী মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ বিভিন্ন নৌযানে কয়েক ডজন হামলা চালিয়েছে| যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযান ট্রেন দে আরাগুয়ার সঙ্গে সম্পৃক্ত| মার্কিন সংবাদমাধ্যম বলছে, গত সেপ্টে¤^র থেকে এ ধরনের হামলায় ২০০-র বেশি মানুষ নিহত হয়েছে| তবে সামরিক বাহিনী এখন পর্যন্ত নৌযানগুলোর বিরুদ্ধে মাদক পাচারের প্রমাণ দেয়নি| এতে অভিযানের ˆবধতা নিয়ে প্রশ্ন ও সমালোচনা ˆতরি হয়েছে| সূত্র: বিবিসি




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল

এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...

এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...

ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...

এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল

এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...

তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি

এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
➤ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
➤ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
➤ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
➤ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
➤ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
➤ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী
➤ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা
➤ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার
➤ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’
➤ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য
➤ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
➤ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
➤ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
➤ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
➤ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী
➤ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
➤ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir