প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 13 Jun 2026, 9:45 PM
সম্পর্কের টানাপোড়েন আর নতুন মোড় নিয়ে ফিরছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’
এফএনএস বিনোদন:
জয়া আহসানের আলোচিত কলকাতার সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে| নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই সিনেমাটি| সম্পর্কের জটিল সমীকরণ ও পারিবারিক টানাপোড়েনকে ঘিরে নির্মিত এই গল্প আবারও দর্শকদের সামনে নতুনভাবে হাজির হতে যাচ্ছে|
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শক ও সমালোচক দুই মহলেই প্রশংসা কুড়িয়েছিল| সেই সিনেমায় কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসানের অভিনয় বিশেষভাবে আলোচিত হয়| সুমনের অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা এবং বর্তমান স্ত্রী মেঘনার সম্পর্কের টানাপোড়েনই ছিল মূল গল্পের কেন্দ্রবিন্দু| সেখান থেকেই নতুন অধ্যায়ের পথ ˆতরি করে এই সিকুয়েল|
নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম পর্বের ঘটনার প্রায় দুই বছর পর একটি বিয়েকে ঘিরে আবারও মুখোমুখি হবে পুরনো সম্পর্কগুলো| এবার গল্পে বড় ভূমিকা রাখবে একটি শিশুর পরিচয় ও পারিবারিক সত্য উন্মোচনের বিষয়টি| তিনি বলেন, “মেঘনার সন্তান টিকলি এখন বড় হচ্ছে, কিন্তু সে জানে না তার পরিচয় নিয়ে জটিল সত্য লুকিয়ে আছে| সেই সত্য প্রকাশের মধ্য দিয়েই গল্পে নতুন সংকট ˆতরি হবে|”
তিনি আরও জানান, এই সিকুয়েলে পুরনো চরিত্রগুলোর পাশাপাশি যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়, যা গল্পে নতুন মাত্রা যোগ করবে| নির্মাতার ভাষায়, “এই ছবিতে অনেক অজানা দিক সামনে আসবে, সম্পর্কের পুরনো জট আরও নতুনভাবে খুলে যাবে|”
অন্যদিকে জয়া আহসান বলেন, “অর্ধাঙ্গিনীর মতো একটি পরিণত গল্পের সিকুয়েলের অংশ হতে পারা আমার জন্য আনন্দের| দর্শকরা প্রথম সিনেমাকে যেভাবে গ্রহণ করেছেন, সেই প্রত্যাশার জায়গা থেকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা থাকবে|”
সিনেমাটি মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রচারণার প্রস্তুতিও শুরু হয়েছে| নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই প্রকাশ করা হবে ছবিটির ফার্স্টলুক, যা দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে|
সব মিলিয়ে, সম্পর্কের আবেগ, জটিলতা আর মানবিক টানাপোড়েন নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...