প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 May 2025, 1:50 AM
লালমাইয়ে পুকুর থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে পুকুর থেকে ১৩ বছরের অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের কুসুমবাড়ি মজুমদার বাড়ি বড় পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে লালমাই থানা পুলিশ। এর আগে ভোরে গ্রামের কয়েকজন কৃষক ফসলি মাঠে যাওয়ার সময় পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, স্থানীয়রা লাশটি পুকুরের এক কোনায় পানিতে ভাসতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পানি থেকে ভাসমান লাশটি উদ্ধার করে সুরতহাল করেন। তবে মেয়েটির পড়নে কোন পোশাক ছিলনা। ঘটনা অনুসন্ধানের জন্য পিবিআই ও সিআইডি পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন।
ধারনা করা যাচ্ছে, দুই তিন দিন আগেই মেয়েটির মৃত্যু হয়েছে। অতিরিক্ত পানি ঢুকে মরদেহটি ফুলে ফেঁপে গিয়েছে এবং পঁচা দুর্গন্ধ বের হয়।
ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবির বলেন, মজুমদার বাড়ি পুকুরে লাশ ভেসে উঠার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। মেয়েটিকে চিনতে পারিনি। তবে গ্রামের মানুষ থেকে শুনেছি তিন চার দিন আগে মেয়েটিকে তারা গ্রামে ঘুরাঘুরি করতে দেখেছে। সম্ভবত মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাত কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...