প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Jun 2026, 10:56 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)| তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে একই প্রতিপক্ষের বিপক্ষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামবে বাংলাদেশ| আগামী ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ| সেই সিরিজকে সামনে রেখে ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে নির্বাচকরা| আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন| এছাড়া চোটের কারণে দলে জায়গা হয়নি পেসার দুই পেসার রিপন মন্ডল ও তানজিম হাসান সাকিবের| জানা গেছে, কুঁচকির চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন রিপন মন্ডল| পিঠের চোটে তানজিম সাকিব সবশেষ সিরিজেই খেলতে পারেননি| তাদের পরিবর্তে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও একটি টি-টোয়েন্টি খেলা নাহিদ রানা| দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস| তবে সহ-অধিনায়কের দায়িত্বে এসেছে পরিবর্তন| টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান আর এই দায়িত্ব পালন করতে আগ্রহী নন বলে জানা গেছে| ফলে নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়| টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে| ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন| প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়|
বাংলাদেশের টি-টোয়েন্টি দল-
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...
মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবা...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃজুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়...
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...
কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...