প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Jun 2026, 10:56 PM
জিম্বাবুয়ে সফর সামনে রেখে টেস্ট দল ঘোষণা দিলো বিসিবি
চার বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ| রোডেশিয়ানদের বিপক্ষে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা| গতকাল বৃহস্পতিবার একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার| দলে রয়েছে একাধিক চমকও| টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক| সাদা পোশাকের ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ডাক পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়| তবে এই সিরিজে বিশ্রামে থাকবেন মেহেদী মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম| তাদের পরিবর্তে খেলবেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ| সবশেষ পাকিস্তান সিরিজে ইনজুরির কারণে ছিলেন না পেসার হাসান মাহমুদ| কাউন্টিতে দল পাওয়া এই পেসার এবার জাতীয় দলের ডেরায় যুক্ত হয়েছেন| সাদা পোশাকে ভালো ফর্মে ছিলেন খালেদ আহমেদ| তবে পাকিস্তান সিরিজে টিম ক¤ি^নেশনের কারণে জায়গা পাননি তিনি| এবার তাকেও টেস্ট দলে ফেরাল বিসিবি| ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জি¤^াবুয়ে সিরিজে বিশ্রাম পেয়েছেন দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ| টেস্টের সহ-অধিনায়ক মিরাজও পেয়েছেন বিশ্রাম| তার পরিবর্তে স্পিন বিভাগ সামলাবেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম| ফাস্ট বোলিং বিভাগে থাকছেন খালেদ, হাসান, এবাদত ও রবিউল হক| ব্যাটিং ইউনিটে তেমন পরিবর্তন নেই| অধিনায়ক শান্তর সঙ্গে আছেন সাদমান, জয়, তামিম, মুমিনুল, মুশফিক, লিটন| এদের সঙ্গে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন তাওহীদ হৃদয়| টেস্ট ম্যাচ দিয়েই জি¤^াবুয়ে সফর শুরু করবে টাইগাররা| আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে লাল বলের এই লড়াই মাঠে গড়াবে|
বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...