প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 22 May 2026, 10:23 PM
ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে ভবন নির্মান করলো চীন
এফএনএস বিদেশ :
আকাশচু¤^ী ভবন মানেই তো তা সোজা ওপরের দিকে উঠে যাবে, এটাই ¯^াভাবিক| কিন্তু চীন এবার ˆতরি করেছে এক অভিনব আনুভূমিক ভবন| দ্য ক্রিস্টাল নামের এই কাঠামোটি ৩০০ মিটার দীর্ঘ এবং এটি ভূমি থেকে ২৫০ মিটার উঁচুতে চারটি প্রচলিত খাড়া ভবনের ওপর চমৎকারভাবে দাঁড়িয়ে আছে| এটিই বর্তমানে বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ আনুভূমিকা আকাশচু¤^ী ভবন| ব্যস্ত ও জনবহুল চংকিং শহরের ইয়াংজি এবং জিয়ালিং নদীর মিলনস্থলে নির্মিত এই ভবনটি স্থাপত্যশৈলীর দিক থেকে চীনের ইতিহাসেই অন্যতম এক উচ্চাভিলাষী প্রকল্প| হরাইজন্টাল স্কাইস্ক্র্যাপার বা স্কাইব্রিজ অবশ্য পৃথিবীতে নতুন কিছু নয়; সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস কিংবা বেইজিংয়ের লিংক হাইব্রিড এর বড় উদাহরণ| তবে দ্য ক্রিস্টাল যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে| এটি একই সঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক খাড়া টাওয়ারকে যুক্ত করা সর্বোচ্চ স্কাইব্রিজ| এশিয়ার অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি ক্যাপিটাল্যান্ড-এর ˆতরি এই প্রকল্পের প্রাক্কলিত বাজেট ছিল প্রায় ১১০ কোটি ডলার| এর বাইরের আবরণ ˆতরিতে প্রায় ৩ হাজার কাচের প্যানেল এবং ৫ হাজার অ্যালুমিনিয়ামের টুকরো লেগেছে| তবে এগুলোকে শূন্যে জোড়া লাগানোই ছিল প্রকৌশলীদের জন্য আসল চ্যালেঞ্জ| ৩০০ মিটার দীর্ঘ এই কাঠামোর সাতটি বড় অংশ প্রথমে মাটিতে ˆতরি করা হয়| এরপর অত্যন্ত নিখুঁত হাইড্রোলিক প্রযুক্তির সাহায্যে সেগুলো ২৫০ মিটার ওপরে তুলে জোড়া দেওয়া হয়| বাকি অংশগুলো সরাসরি টাওয়ারগুলোর ওপর বসানো হয়েছে| এই ভবনের কেবল স্টিলের কাঠামোর ওজনই ১২ হাজার টন, যা আইফেল টাওয়ারের ওজনের সমান! নিচের চারটি ভবনের মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি দ্য ক্রিস্টাল বিনোদন ও বসবাসের জন্য একটি দারুণ জায়গা| এর মূল আকর্ষণ হলো ১ হাজার ৫০০ বর্গমিটারের কাচের মেঝেযুক্ত ‘এক্সপ্লোরেশন ডেক’, যেখান থেকে চংকিং শহরের মনোরম দৃশ্য দেখা যায়| এ ছাড়া এই স্কাইব্রিজে রয়েছে ছাদবাগান, বার, রেস্তোরাঁ, অনুষ্ঠান আয়োজনের জায়গা, একটি প্রাইভেট ক্লাব এবং দুটি ৫০ মিটার দীর্ঘ ইনফিনিটি পুল|
সূত্র: ওডিটি সেন্ট্রাল
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...